কতটা পথ পেরোলে মানুষ চেনা যায়,
কতবার নিজের মনকে বুঝ দেওয়া যায় ??
প্রশ্নগুলো খুব সহজ আর উত্তরগুলোও হয়তো জানা...
কিন্তু তারপরও স্তব্ধ আমি-
কিছু ভুল মানুষ একবার করে, কিছু কিছু ভুল মানুষ বার বার করে, ভুলে ভুল করে।
কিছু ভুল ভাল লেগে যায়, কিছু ভুল কষ্ট দিয়ে যায়।
কোন ভুলের শাস্তি নিজে পায়, কোন ভুলের শাস্তি অন্যকে দেয়।
কোন ভুলে নিজে কাঁদে, কোন ভুলে অন্যকে কাঁদায়।
কিন্তু মানুষের মন আর মস্তিষ্ক থেকে এইসব বিস্মৃতি কখনো মুছে না। বিভিন্ন সময় সেগুলো মনের মধ্যে চরের মত জেগে ওঠে। আমি বারবার ভুল করি, ভুল পথে অজস্রবার হাটি। শাস্তি পাই, নিমিষেই আবার সেগুলো গুরিয়ে যায়। ভুলের কথা আবার ভুলে যাই।
কষ্টকে সঙ্গী করে, স্বপ্নকে আঁকড়ে ধরে, মিথ্যাকে ভুল ভেবে, এখনও রয়েছি তোমার পথ চেয়ে।
দিন যায়, মাস যায়; যে যাবার সে চলে যায়। রয়ে যাই আমি এই পথে একলা আমারই আমি। একলা আমি...
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




