হয়তো সবার মা খুব কাছে, পাশের রুমে অথবা বাড়িতে কিন্তু তবুও খুব কাছে-
আমার মা 'আমার রানী' যে এখন আমার থেকে ৭৮৭৬ মাইল দূরে তাকে বলছি 'অনেক ভালোবাসি তোমায়, Happy Mothers day '
ইন্টারনেটে ফেসবুক, স্কাইপির যুগে কথা বলার আকুতি পূরণ হলেও মনের কোণে মা-র তৃষ্ণা তারা মেটাতে পারেনা।
সবসময় ভুলে গেলেও দুটা গোলাপ ফুল আনতে খুব ভাল লাগতো কিন্তু আজ ফুল আনলাম না কারন ফুল দেখিয়ে তোমাকে খুশি করতে পারি না, ভয়ে ভয়ে তোমার রাগ কমানোর কোন স্কোপ তুমি রাখলে না, কোন আবদারের জন্য আগে থেকে সিফাতের সাথে প্লান করার আরো সুযোগ তুমি দিলে না, তোমার সামনে কিছু বলার আগে বুকে ধুকধুক আর করেনা, বাসায় আসার আগে আর সিফাতকে ফোন করে তোমার মুড বুঝা লাগে না, কেউ আমাকে ফোন করে বাসায় আসার জন্য তাড়া দেয় না/ ধমক দেয় না... বাসায় এসে বকা খাওয়ার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হয়না...
আমার কোন কিছুর অভাব নাই, নাই কোন চাওয়া-পাওয়া, কোন দুঃখ নাই, কোন কষ্ট নাই আর সাথে তুমিও আমার কাছে নাই।। তোমার অভাব কিছুতে পূরণ হয়না...সিফাত is really very lucky, i envy you...
I really miss u,
sorry for hurting you each and every time, sorry for the mistakes i've done..
ভিনদেশে একা একা তোমার কেমন লাগে মা ?? আমার জন্য কেন অপেক্ষা করো ?? কেন বারবার তোমার কাছে চলে আশার স্বপ্ন দেখ??
আমি কবে আসব মা ?? যদি আশতে না পারি কি হবে মা ?? তুমি কি খুব কষ্ট পাবে ?? কাঁদবে ????
আমার খুব কষ্ট হচ্ছে, কান্নায় বুক ভারি হয়ে আসছে।। কিছু লিখতে পারছি না............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




