somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক মুহূর্তের অনুভুতি_

১৮ ই মে, ২০১৩ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল ৯.২৫, একটু পরই বাস ছাড়বে।

বাস ভর্তি মানুষ। অন্য দিনের মত বন্ধুদের সাথে বসে গল্প শুরু করেছে রূপা। হাসি তামশার মাঝে বার বার মনে হচ্ছে আজ থেকে ক্যাম্পাস বন্ধ ১ মাসের জন্য। স্কুল কলেজেও পরীক্ষার পর এমন বন্ধ হত। আর রূপার সারাজীবনের অভ্যাস ছিল বন্ধের পরও অতিরিক্ত দিন ছুটি কাটানো। এর জন্য মা কে কখনো ছুটির সময়সীমা ঠিক মত বলতোনা সে।
কিছুক্ষণ পর হঠাৎ মোবাইলে ফোন আসলো,
লিখা Ammu Usa-

হ্যালো !!
> হ্যালো, আপু কেমন আছো ??হুম, ভাল।> আজকে তো বাসায় আসছো ?? আব্বু একটু আগে বললো...
হুম, ১ মাস বন্ধ...> উফ !! আপু, তুমি যে কবে এখানে আসবা কিছু ভাল..................... (নিশ্চুপ)
আমি ১ মাস কি করবো ভেবে ভয় হচ্ছে, মানুষ অনেক খারাপ রে সিফাত, মানুষ খুব খারাপ........................ (নিশ্চুপ)

একটু পর বাস চলতে থাকলো আর নেটওয়ার্কের কারনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল... বাসের ভিতরে বসে বাহিরের দিকে তাকিয়ে রূপা -

আজকে প্রথম ক্যাম্পাস থেকে আসার সময় খারাপ লাগছিলো রূপার। মনে হচ্ছিলো আরও কিছুদিন থাকা গেলে ভাল হত। বাসে সবার চোখে মুখে খুশি। সবাই বাসায় যাচ্ছে, বাসায় মা আছে, ভাই-বোন আছে, সবাই আপনজন। সবকিছু নিজের, সব আপন।
কিন্তু রূপা ভাবছে- বাসায় গেলে অনেকদিনের জমানো কাজ দুই দিনেই শেষ হয়ে যাবে। তারপর টেলিভিশন, একটা ল্যাপটপ আর ১২ জিবি নেট ছাড়া কেউ নেই।
সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত ঘুমালে বকা দেওয়ার কেউ নেই। ভাল লাগে না এমন জীবন কারো, কেউ এভাবে থাকতে পারে না।
শত সমস্যার পরও আজকে ক্যাম্পাসটাকে খুব আপন লাগছিলো রূপার। কিছু না থাকলেও অনেক কিছু থাকা সেই পুরানো চিরচেনা ক্যাম্পাস। সবসময় না থাকলেও খানিকের বন্ধুদের নিয়ে এই ছোট্ট ক্যাম্পাস এত বড় বাসার একাকীত্ব থেকে ঢের ভাল।
আজকে নিজেকে পৃথিবীর সবচেয়ে দুক্ষি মনে হচ্ছে। বাবা- মা থাকতেও; একটা সুখী পরিবার থাকতেও; সিফাতের মত বন্ধু থাকার পরও আজকে খুব একা রূপা। কিন্তু ওর কিছু করারও নাই। এভাবেই কাটাতে হবে আরও কিছু বছর। সময়ের সাথে হয়তো নিজেকে মানিয়ে নিতে পারবে কিন্তু এখনও সে নিজেকে সময়ের সাথে খাপ খাওয়াতে পারছে না।
প্রতিদিন ভাবছে 'সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে'...
এখন আগের মত একসাথে বসে নতুন মুভি দেখার এক্সাটমেন্ট থাকে না, ঝগড়া করার মত মানুষও থাকে না, স্কাইপিতে এত কথাও থাকে না... তখন আগের স্মৃতিগুলো মনের মধ্যে নড়াচড়া করতে থাকে আর প্রবল ভাবে আগাত করতে থাকে। এই আঘাতে ছোট ছোট চোট পেতে পেতে হয়তো একদিন 'মানিয়ে নিবে সবই, মানিয়ে নিবে সবই'...

দূরে বসে মানুষের কষ্ট দেখার জন্য সবাই আছে কিন্তু সেটা বোঝার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। তুমি বুইঝো তোমাকে কত মনে করি, তোমার জন্য কত কাঁদি... কেঁদে কেঁদে দিন-রাত পার করি.......
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×