![]()
অন্ধকারের পর্দা সরিয়ে গাড়ি চলছে।পথে রাত জাগা শেয়াল গুলোর ভীত চোখে হেডলাইটের আলোয় পৃথিবীর সব কালো ছায়া।গাড়ির মৃদু দুলুনিতে ঘুমটা আবার জেঁকে বসতে চাইলো।আমি পাত্তা দিলাম না।ডান হাতের হ্যান্ডকাফটা খুব চেঁপে বসেছে।একটু ব্যথা করছে।বা হাতেরটা ঠিক আছে।লুঙ্গি পরে বাসার বাইরে খুব একটা বেরহওয়া হয়নি।যদিও ভাষানী সাহেব নির্দ্বিধায় দেশ বিদেশ ঘুরে এসেছেন এই আরামদায়ক পরিধেয় বস্ত্রটি পরিধান করে।তাতে কি? আমরা তো আর ভাষনী হতে পারিনি।তবুও একদিনের জন্য নিজেকে ভাষনী ভাবাতে হয়তো খুব একটা দোষের কিছু হবেনা।গায় ও ঠিক তার মতো পাঞ্জাবী,শুধু টুপিটা নেই।
আজকে চাঁদ অনেক আগেই পালিয়েছে।লাইট পোষ্টের আলোয় হলুদ রাস্তা শেষ।দুইপাশে গাছপালা আর জঙ্গলে ঢাকা গ্রামের রাস্তা দিয়ে চলছে আমাদের পুলিশ ভ্যান।কিছুক্ষন পরে ই আবিস্কার করলাম গাড়ি আমার পরিচিত রাস্তা ধরে ই যাচ্ছে।এই রাস্তায় গেলে আমার নানু বাড়ি পাওয়া যাবে।ঠিকই গাড়ি নানুবাড়ির সামনে কবরস্থানের ডান পাশে দাঁড়িয়ে গেলো।এখানে আমার নানু,তার শশুর শাশুড়ী সহ ঘুমিয়ে আছেন।হঠাত মনে হলো তার অশরীরী আত্মা আমাকে জিজ্ঞেস করছেনঃ “কি ব্যাপার?তোমার ব্যপারে তো জীবনেও কোনো নালিশ অভিযোগ শুনিনি।”
লম্বা পুলিশটা আমাকে নামিয়ে হাত ধরে হাটতে লাগলো।ঘরের দরোজায় নক করা হলো।সবাই ঘুমে তলিয়ে আছে।যার কারনে অনেক্ষন নক করতে হলো।এ...ত্তো... রাতে কে? নিশ্চই জ্বীন পরী। কিন্তু তারা তো জানেনা তাদের জন্য এর চেয়েও অনেক ভয়ংকর জীব অপেক্ষা করছে দরজার ওপারে।কারন জ্বীনেরা মানুষ দেখে আছড় করে।ভেবে দেখে সেই মানুষটা তার আছড়ের চাঁপ সহ্য করতে পারবে কিনা।কিন্তু পুলিশ কারো অবস্থা দেখে আছড় করেনা।আছড় করে তারপর অবস্থা বুঝে ব্যাবস্থা গ্রহন করে।ঘুমচোখে কারোর ই দরজা খুলতে ইচ্ছা করেনা।কিন্তু পুলিশের নাম শুনে মামা তড়িঘড়ি করে গেঞ্জি পরতে গিয়ে উল্টা পরে ফেলেছেন।চোর ডাকাতদের পুলিশে ভয় নেই ওদের সাথে তো গলায় গলায় খাতির, কিন্তু ভাল মানুষেরা পুলিশকে গুঁই সাপের মতো ভয় করে।
মামা জানতে চাইলেন কাকে চাই? একথাবলেই পুলিশদের পেড়িয়ে তার দৃষ্টি যখন আমার উপর পড়লো ভুত দেখার মতো চমকে উঠলেন।তার হৃদয় টা হুহু করে কেঁদে উঠলো।অসহায়ের মতো চারিদিকে তাকাতে লাগলেন। মনে হয় যেনো কিছু খুজছেন।আসোলে তিনি খুজছিলেন স্রষ্টার সাহায্য।পুলিশরা এইসব পরিবেশে অভ্যস্ত।ইয়া মোটা একজন পুলিশ মেঝ মামার নাম বলে জানতে চাইলো উনি কোথায়? মামা বললেন ঘরে ঘুমায়। এস আই চিকন সুরে বললেন তাকে ডাকুন তার নামে ওয়ারেন্ট আছে।চিকন সুরটা আমার কাছে কিছুটা বেমানান মনে হয়েছে।কারন এস আইর স্বাস্থ্য ভালো পেটটাও শার্ট ঠেলে ঘুষের টাকার খাবার যাতায়াত করা নাড়ীভুঁড়ী নিয়ে বেড়িয়ে আসতে চাইছে,এসবের সাথে গলার সুরটা মিলেনা। এর পরেও যথা সম্ভব গম্ভীর গলায় কথা বলতে চেষ্টা হচ্ছে বুঝাই যায়। অনেকটা হাসির পরিবেশ সৃষ্টি করছিলো তার সুর।কিন্তু হাসার মতো কোনো অবস্থা তখন ছিলোনা।
মামা জানতে চাইলো নামে কোথাও ভুল আছে নাকি?তারা কাগজ দেখে বল্লো না নামে একটা হরফ ও ভুল নাই।
কম্পিত পায়ে তিনি বড় ভাই কে ডাকতে গেলেন। মেঝ মামা আসলেন পুলিশ তাকেও হ্যান্ডকাফ পড়াতে যাচ্ছিলেন এমন সময় মামা বললেন এদেরকে বাঁধলেও এরা পালাবেনা না বাঁধলেও পালাবেনা। সুতরাং শুধু শুধু কষ্ট দেয়ার কোনো মানে হয়না।এরপর তারা আমার হাতের হ্যান্ডকাফও খুলে ফেলে।মামা আর আমি দুজনে ই চলছি গাড়ীর উদ্দেশ্যে।পেছনে মামীর অশ্রুগুলোকে একা রেখেই মামাকে আর আমাকে নিয়ে গাড়ী আবার চলতে শুরু করলো অন্ধকারের পথে। (চলবে)


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

