somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমকাতরী কোরমা এবং সালাদ

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে ( ২০-০১-২০১২ ইং) তৈরি করলাম কোরমা এবং সালাদ। করতে গিয়ে নিজে কিছু মডিফাই করলাম যার জন্য এই কোরমা নাম দিলাম এমকাতরী কোমরা।

এমকাতরী কোরমা জন্য উপকরন সমূহঃ

১। খাসির মাংস বড় টুকরো করে কাটা পিস ১ কেজি

২। টক দই ৪০০ গ্রাম

৩। দুধ ঘন করে ঘোলানো ২ কাপ

৪। আদা বাটা ৩ চা চামচ

৫। রসুন বাটা ২ চা চামচ

৬। এলাচি, দারচিনি পরিমান মতো

৭। লবন ২.৫ টেবিল চা চামচ ( প্রয়োমনে বাড়াতে বা কমাতে পারেন)

৮। হিং এক চা চামচের ৪ ভাগের ১ ভাগ

৯। জিরার গুড়ি ১ চা চামচ

১০। গরম মসল্লার গুড়ি ১ চা চামচ

১১। পিয়াজ কাটা ৩ কাপ

১২। পিয়াজ বাটা ১ কাপ

১৪। ঘি ২ চা চামচ

১৫। তেল পরিমান মতো
১৬। কাচা মরিছ ৮-১০ টি

প্রনালীঃ

১। প্রথমে বাটা আদা, রসুন এবং লবন একত্রে মাংসের সাথে মিশিয়ে ১ ঘন্টা পর্যন্ত রেখে দিন।

২। চুলাতে আগুন ধরিয়ে দিয়ে হাড়ি বসিয়ে দিন এবং তাতে ঘি , তেল দিয়ে গরম করতে থাকুন এবং অন্য একটি পাত্রে ১০ কাপের মত পানি গরম করতে থাকুন।

৩। তেল এবং ঘি গরম হয়ে গেলে তাতে কেটে রাখা পিয়াজ ভাল করে কষিয়ে নিন এবং কষানোর পর এতো এলাচি, দারচিনি এবং হিং মিশিয়ে কিছুক্ষন গরম করে নিন। এর সাথে কাচা মরিচগুলো যুক্ত করে নিন।

৪। এবার আদা,রসুন,লবন মিলানো মাংস গুলি হাড়িতে ঢেলে দিন এবং ভাল করে কষিয়ে নিন। এ সময় আচ বাড়িয়ে নিন এবং ডাকনা দিয়ে রাখুন । কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নাড়া-চাড়া দিয়ে নিন যেন হাড়ির নিচে মসল্লা গুলি লেগে গিয়ে পুড়ে না যায়।

৫। ভাল করে কষানো হয়ে গেলে জিরা এবং গরম মসল্লার গুড়ি তাতে ঢেলে দিন।

৬। এবার ২ মিনিট পরেই দুধ এবং টক দই হাড়িতে ঢালুন। চামচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন এবং হাড়িতে ডাকণা দিয়ে ঢেকে দিন।

৭। এসময় চুলার আচ কমাবেন না। কিছুক্ষন পর পর দেখে নিন, শুকিয়ে যাচ্ছে কিনা, যদি শুকিয়ে যায় তাহলে অন্য পাত্রে থাকে গরম পানি ১ কাপ করে হাড়িতে দিয়ে নিন। এভাবে চালাতে থাকুন যতক্ষণ না পর্যন্ত মাংস নরম হয়ে যায়।

৮। মাংস নরম হয়ে আসলে আচ কমিয়ে দিয়ে প্রায় ২০ মিনিট রেখি দিন এবং এসময় খেলায় রাখুন যেন কোরমাতে ঝুল তথা পানির যেন শুকিয়ে না যায়।

৯। ২০ মিনিট পর হাড়ি নামিয়ে ফেলুন ।

হয়ে গেল এমকাতরী কোরমা



ছবিঃ আমার নিজের তোলা

সালাদ

উপকরনঃ

১। দেশী শসা ৪ পিস ছোট সাইজ

২। মাঝারী সাইজর গাজর ৩ পিস

৩। কেসসিক্যাম ১ পিস

৪। সরিষার তেল পরিমান মতো

৫। প্রাণের জলপাই আচার ২ চা চামচ

৬। কাচা মরিচ ৬ টি

৭। টকদই তরকারীর চামচে ৩ চামচ পরিমান

৮। বিচি ফেলা দেওয়া জয়তুন (ভিতরে গজর দেওয়া) ৩০ টি

৯। লবন পরিমান মতো

প্রনালীঃ

১। এক পিস গাজর এবং আর্ধেকটি কেসসি ক্যাম গোল করে কেটে নিন এবং বাকি গুলি গোল করে কেটে এরপর চিকন করে কেটে নিন। কাচা মরিচ গুলিকে কুচি করে এবং শসাগুলোকে প্রথমে গোল এবং পরে চিকন করে কেটে নিন। ২০টি জয়তুন কে কুচি করে কেটে নিন।

২। এবার একটি পাত্রে চিকন করে কেটে নেওয়া শসা, গাজর,জয়তুন এবং কেসসিক্যাম গুলিকে লবন, সরিষার তেল,দই, প্রাণের জলপাই আচার দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

৩। গোল করে কেটে রাখা গাজর এবং কেপসিক্যাম গুলা তার উপর সুন্দর করে সাজিয়ে নিন। মনে করে বাকি ১০ টি আস্ত থাকা জয়তুন তার উপর সাজিয়ে দিন।


ছবিঃ নিজের তোলা;
প্রথম প্রকাশ
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল হলো জামায়াত

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:২৪


আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম, এই দেশে সত্যিকারের দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল আছে কিনা। অনেক খোঁজাখুঁজির পর, অনেক গভীর চিন্তার পর, আমি অবশেষে উত্তর পেয়েছি। সেই দল হলো বাংলাদেশ জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

আমেরিকান পেডোফাইল হারাম, কিন্তু ইরানি পেডোফাইল আরাম

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৯



বাঙ্গু মুমিনদের কাছে গুটি কয়েক পেডোফাইলরা খুব খারাপ । কিন্তু সেখানে এটা অন্যায় অপরাধই। ধরা পড়লে জেল আর পুরো ইরানই হচ্ছে এফস্টিন কারাগার। সেটা আইন করে বৈধ। সেখানে অভিযোগ... ...বাকিটুকু পড়ুন

একাধীক স্ত্রী থাকা রাসূল (সা.) ও সাহাবার (রা.) সুন্নাত হলেও এটি আল্লাহর সুন্নাত নয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ২:২৫



সূরাঃ ৪ নিসার ১২৯ নং আয়াতের অনুবাদ-
১২৯। আর তোমরা যতই ইচ্ছা করনা কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার কখনোই করতে পারবে না, তবে তোমরা কোন এক জনের প্রতি... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×