অকারন বিষণ্ণতায় চোখদুটি হয় অবাক বড়
নেশাতুর চোখ ঘুমাতে চায়
মস্তিষ্কের সূক্ষ্ম তারগুলো জাগিয়ে রাখে আমায়।
ঘুন পোকারা আনন্দ নিয়ে কূট কূট করে মস্তিষ্ক চিবোয়
আমি হারিয়ে যাই অন্য এক দুনিয়ায়।
যোগ দেই কবিদের আড্ডায়,
আমার মাথায় কূট কূট শব্দ ঘুরে বেড়ায়।
আমি যোগ দেই গানের আড্ডায়,
গীটারের তালে তালে ঘুন পোকারা মাথার তার কেটে চলে অনবরত।
গুরুদের ভিতরে এখন আমি
লিখব নতুন একটা কবিতা
কিন্তু আমার কলমের কালি শেষ,
শুরু না হওয়া কবিতা শেষ হয়ে যায়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



