somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

It makes me happy that I know my destination but I feel panic when I see that my destination is a loss project and there is no future for me....

আমার পরিসংখ্যান

মিডেল ক্লাস
quote icon
মাঝে মাঝে ভাবি সত্যিই এমন যদি হত, আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ.....
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বন্দীঘর

লিখেছেন মিডেল ক্লাস, ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৩

কোন এক মাঝরাতে চমকে উঠবে গুলির আওয়াজে,
রুমের দরজা বন্ধ করে হতাশার সাগরে ডুব দিবে কোন একজন।

কোন এক মাঝরাতে কয়েদিরা শুনতে পাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া কারো আর্তনাদ,
খুনি প্রেমিক মাথা ঠুকবে সলিটারি সেলের দেয়ালে।

কোন একদিন তীক্ষ্ণ ব্লেডের আদরে গলগল করে বেরিয়ে যাবে শরীরের সমস্ত উষ্ণতা,
অভিমানী তরুণ সুদৃশ্য কাচের পেপারওয়েটে চাপা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

মাতালের শহরনামা

লিখেছেন মিডেল ক্লাস, ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৮

মগজের সাথে গভীর প্রেমে লিপ্ত ঘুনপোকারা একমুখী বিক্রিয়া দেয়,
একটু একটু করে মগজ গোবর হয়ে যায়।
মাথা পচে দুর্গন্ধ বেরোয়,
শহরের সব নোংরা আবর্জনা ঘিরে ফেলে আমায় অসীম ভালবাসার বাহুডোরে।
আর আমার গোবর মাথায় জীবন-মরন প্রশ্ন -
'ময়লা ডাস্টবিনের পাশের নোংরা গলিটা নাকি নোংরা গলির পাশের ময়লা ডাস্টবিনটা? '
ময়লা ডাস্টবিনের পাশের নোংরা গলিতে গিয়ে অথবা... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৮৮ বার পঠিত     like!

চলে যাক কবিতা

লিখেছেন মিডেল ক্লাস, ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪২

কবিতা চলে গেছে;
সুদূরে ধূসর প্রান্তে
আমার ধরাছোঁয়ার বাইরে।
দৃষ্টির শেষ সীমানায় মরিচীকা হয়ে ধরা দেয় সে,
পাগলের মতো দৌড়াই আমি তার পাছে পাছে.......

কেন আর তালপাতার বাঁশিতে ধোঁয়া উড়িয়ে তাকে বন্দী করার বৃথা চেষ্টা
কেন নিকষ কালো রাতের আকাশে চেয়ে চেয়ে শব্দ খোঁজা?
উড়িয়ে দিলাম বর্ণমালা
নিজের মতো করে সজ্জিত হোক শব্দগুচ্ছ।
খাঁচায় আটকে রাখতে চাই... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

মৃত্যু

লিখেছেন মিডেল ক্লাস, ১১ ই জুন, ২০১৬ রাত ৯:২৮

মৃত্যু তুমি কি?
অচেনা কোন শান্তির ঘুম,
নাকি প্রিয়ার বিষনীল ঠোঁটের চুম্মনে ফালি ফালি হৃদপিন্ডের টুকরা....
নাকি শুয়ে শুয়ে ইভানের সুরে হারিয়ে যাওয়া....
নাকি বিন্দু বিন্দু করে দেহাংশ অতঃপর দেহ বিলীন হওয়া সবুজ প্রকৃতিতে?

কত প্রশ্ন মনে জমেছিল....
তোমাকে চিনতে চেয়ে চিনতে চাই আমায়
কিন্তু উইপোকারা খেয়ে নেয় আমায়.....
আমার দেহ ছড়িয়ে যায় উইপোকাদের বংশধরদের মাঝে
প্রাণহীন দেহে প্রাণের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

এমন যদি হত আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষন

লিখেছেন মিডেল ক্লাস, ০২ রা জুন, ২০১৬ রাত ৯:৫৫

ইভান ভাই বলেছিল -
"কি যেন কি হয়ে গেছে আমার......"
সমস্যাটা ঠিক কোথায় বুঝতে পারছি না।মে বি মাথায়।তবে পাগল না।দুদিন ধরে আশিক ইভান ভাইর মতো বলতাছে -
তোরা তারে পাগল বলিস পাগলও তোদের পাগল বলে।
মাথার ভেতরটা নিরেট লৌহ গোলক হয়ে গেছে মনে হয়।স্কুলে স্পোর্টসের সময় যে ৮ কেজি ওজনের গোলকটা দিত তার মতো।তার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮৬ বার পঠিত     like!

তাদের গল্প কেউ লেখে না

লিখেছেন মিডেল ক্লাস, ২৯ শে মে, ২০১৬ রাত ১০:৫৯

বেচে থাকার জন্য কিছু মৌলিক অধিকার আছে।বাংলাদেশে সেই অধিকারগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা।যার প্রোত্যেকটি অধিকারকেই আমাদের কিনে নিতে হয়।সবাই সব অধিকার কিনতে পারে না।কারো কারো কিনতে হয় নিম্নমানের দ্রব্য বা সেবা।কারন সমাজে সবার সমান অর্থ-বিত্ত থাকে না।এই অর্থ-বিত্ত সমাজকে কয়েকটা ভাগে ভাগ করে।ভাগগুলো হল-
১।উচ্চবিত্ত
২।মধ্যবিত্ত এবং
৩।নিম্নবিত্ত
এদের মধ্যে সবচেয়ে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২১১ বার পঠিত     like!

কষ্টের ফেরিওয়ালা

লিখেছেন মিডেল ক্লাস, ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮

হৃদপিন্ড নিংড়ে কষ্টগুলো ছাঁকছি ছাঁকন কাগজে
নীল কষ্টবিহীন রক্ত ফিরে পাবে লাল রং
আর আমি কষ্টের ফেরিওয়ালা হয়ে বিকাবো সেই অধঃক্ষিপ্ত কষ্ট
পথের ধারে, রেল লাইনে, ফুটপাতে......

চোখে চশমা পরা ছেলেটি কষ্ট কিনবে তার বাস ভাড়া বাচিয়ে,
মিছে আশায় বসে আছে এক বৃদ্ধা তার দিকে তাকিয়ে.....

গোঁফ-দাড়ির জঙ্গলে ভরা এক তরুন
চোখে মুখে তৃষ্ণা আর শরীর... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৩৫ বার পঠিত     like!

ধোঁয়াশা গন্তব্য

লিখেছেন মিডেল ক্লাস, ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮

অকারন বিষণ্ণতায় চোখদুটি হয় অবাক বড়
নেশাতুর চোখ ঘুমাতে চায়
মস্তিষ্কের সূক্ষ্ম তারগুলো জাগিয়ে রাখে আমায়।
ঘুন পোকারা আনন্দ নিয়ে কূট কূট করে মস্তিষ্ক চিবোয়
আমি হারিয়ে যাই অন্য এক দুনিয়ায়।
যোগ দেই কবিদের আড্ডায়,
আমার মাথায় কূট কূট শব্দ ঘুরে বেড়ায়।
আমি যোগ দেই গানের আড্ডায়,
গীটারের তালে তালে ঘুন পোকারা মাথার তার কেটে চলে অনবরত।
গুরুদের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৪০০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ