মগজের সাথে গভীর প্রেমে লিপ্ত ঘুনপোকারা একমুখী বিক্রিয়া দেয়,
একটু একটু করে মগজ গোবর হয়ে যায়।
মাথা পচে দুর্গন্ধ বেরোয়,
শহরের সব নোংরা আবর্জনা ঘিরে ফেলে আমায় অসীম ভালবাসার বাহুডোরে।
আর আমার গোবর মাথায় জীবন-মরন প্রশ্ন -
'ময়লা ডাস্টবিনের পাশের নোংরা গলিটা নাকি নোংরা গলির পাশের ময়লা ডাস্টবিনটা? '
ময়লা ডাস্টবিনের পাশের নোংরা গলিতে গিয়ে অথবা নোংরা গলির পাশের ময়লা ডাস্টবিনে গিয়ে দেখি জীবনের দুর্দমনীয় বিভৎস রূপ
দুর্নিবার আকর্ষণে সে কাছে টানে আমায়,
ন্যাংটো পিচ্চিরা খেলা করে কলপাড়ে
আর ন্যাংটো বুড়োরা খেলা করে ছোট ছোট ছাপড়া ঘরে,
কম দামে এক মুহূর্তের সুখ খোঁজে তারা।
আমার চোখদুটো খুঁজে বেড়ায় পরিচিত কোন এক বাঁকা চোখের লাজুক চাহনি,
যার নীল শাড়ির আঁচলে ছিলো মুক্তির ডাক.....
কিন্তু জীবন নদীর স্রোতে আমার বাঁকা চোখের নায়িকা ছাপড়া ঘরে মেকি শীৎকারে ব্যস্ত।
তাই পবিত্র পাতায় আগুন ধরিয়ে আমি গুনতে থাকি জীবন নদীর ঢেউ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



