মৃত্যু তুমি কি?
অচেনা কোন শান্তির ঘুম,
নাকি প্রিয়ার বিষনীল ঠোঁটের চুম্মনে ফালি ফালি হৃদপিন্ডের টুকরা....
নাকি শুয়ে শুয়ে ইভানের সুরে হারিয়ে যাওয়া....
নাকি বিন্দু বিন্দু করে দেহাংশ অতঃপর দেহ বিলীন হওয়া সবুজ প্রকৃতিতে?
কত প্রশ্ন মনে জমেছিল....
তোমাকে চিনতে চেয়ে চিনতে চাই আমায়
কিন্তু উইপোকারা খেয়ে নেয় আমায়.....
আমার দেহ ছড়িয়ে যায় উইপোকাদের বংশধরদের মাঝে
প্রাণহীন দেহে প্রাণের সঞ্চার....
কিন্তু আমি সেই আমি
সেই ঘাসের উপর, সেই নদীর পাড়ে
সেই গীটারের তারের কম্পনে....
এসবি স্বপ্ন নাকি ঘোর?
তুমি কি আসছো?
তবে কেন তোমার নীল ঠোঁটের চুমুতে জড়িয়ে নিচ্ছ না আমায়??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



