কোন এক মাঝরাতে চমকে উঠবে গুলির আওয়াজে,
রুমের দরজা বন্ধ করে হতাশার সাগরে ডুব দিবে কোন একজন।
কোন এক মাঝরাতে কয়েদিরা শুনতে পাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া কারো আর্তনাদ,
খুনি প্রেমিক মাথা ঠুকবে সলিটারি সেলের দেয়ালে।
কোন একদিন তীক্ষ্ণ ব্লেডের আদরে গলগল করে বেরিয়ে যাবে শরীরের সমস্ত উষ্ণতা,
অভিমানী তরুণ সুদৃশ্য কাচের পেপারওয়েটে চাপা দিয়ে রাখবে লাল কালিতে লেখা একটি চিঠি।
কোন একদিন কোন অসৎ ব্যবসায়ী ব্যবস্থাপত্র না দেখেই কিশোরীকে দিয়ে দেবে একগাদা ঘুমের ট্যাবলেট,
অতল ঘুমে তলিয়ে যাবে কিশোরীর অভিমান ভরা মায়াবী দুটি চোখ।
কোন একদিন চারতলার বারান্দা থেকে নিজের থুথুর গতিপথ দেখতে দেখতে ছেলেটাই থুথু হয়ে যাবে,
এই শহরের কালো আকাশে শুরু হবে শকুনদের আনাগোনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



