কবিতা চলে গেছে;
সুদূরে ধূসর প্রান্তে
আমার ধরাছোঁয়ার বাইরে।
দৃষ্টির শেষ সীমানায় মরিচীকা হয়ে ধরা দেয় সে,
পাগলের মতো দৌড়াই আমি তার পাছে পাছে.......
কেন আর তালপাতার বাঁশিতে ধোঁয়া উড়িয়ে তাকে বন্দী করার বৃথা চেষ্টা
কেন নিকষ কালো রাতের আকাশে চেয়ে চেয়ে শব্দ খোঁজা?
উড়িয়ে দিলাম বর্ণমালা
নিজের মতো করে সজ্জিত হোক শব্দগুচ্ছ।
খাঁচায় আটকে রাখতে চাই না বনের পাখিকে,
উড়ে যাক সে তার আপন নিড়ে।
আর আমি লালনের খাঁচা হয়ে বেঁচে থাকবো পাখি ছাড়া,
অন্ধকার আকাশে খুঁজবো না বিষাদ,
মধ্যরাতের কুকুরের কান্না বিষণ্ণ করবে না আমায়,
শেষরাতের ঠান্ডা হাওয়া কাঁপন ধরাবে না আমার জীর্ণ হাড়ে,
উড়িয়ে দেওয়া ধোঁয়ার মাঝে মিথ্যা কষ্ট খুঁজে মিথ্যা সুখের লোভ করবেনা এই মন।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



