মাত্রই শেষ করলাম প্রয়াত স্যার হুমায়ূন আহমেদ এর প্রথম রাজনৈতিক এবং সর্বশেষ প্রকাশিত উপন্যাস দেয়াল।
দেয়াল নিয়ে আলোচনা বা সমালোচনা করার যোগ্যতা বা ক্ষমতা কোনটাই আমার নেই। করতে চাইওনা।
তবে দেয়াল এর নায়িকা অবন্তি আমাকে স্যার এর পুরনো নায়িকাদের মত আকর্ষণ করেনি।
কেন করেনি আল্লাহ মালুম।
এখন পর্যন্ত আমার কাছে হুমায়ুন মানবী রুপা-ই সেরা।
সেই প্রথম থেকেই রুপার প্রেমে মশগুল আছি
আফসোসের ব্যাপার তার দেখা পাচ্ছিনা।
দেখা পাওয়া মাত্রই হাসান মাসুদ স্টাইল এ বলব-
"তুমি ভাইবনা আমি তোমার সাথে প্রেম করতে চাই, আমি এইসব প্রেম টেম এ বিশ্বাস করিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই, you have three option
১) রাজী থাকলে হাঁ বল
২) রাজী থাকলে না বল
৩) রাজী থাকলে চুপ করে থাক"
option এর ব্যাপারটা আমি যুক্ত করেছি, কারন পাওয়ার পর রুপাকে হারানোর মত দুঃসাহসও আমার নেই। আমি সর্বক্ষেত্রে ভিতু মানুষ।
দেয়াল নিয়ে কিছু কথা ওলটপালট ভাবে মাথায় ঘুরছে।
সাজানো হয়ে গেলেই লিখে ফেলব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

