somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘটনা ডিপার্টমেন্ট এর এক সিনিওর এর, আমি জাস্ট চাক্ষুষ সাক্ষী। =p~ ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা ডিপার্টমেন্ট এর এক সিনিওর এর, আমি জাস্ট চাক্ষুষ সাক্ষী।

ডিপার্টমেন্ট এর নিচেই "supar cut" (ইহা একটি ডাকাত ক্যাটাগরির নাপিতের দোকান) এর সেলুন। এই বেচারার চুল বড় হয়েছে তাই সেলুন দেখে চুল কাটানোর জন্যে ঢুকে পড়েছে। so যথারীতিতে তারা স্যার স্যার করে বসাল। তার পর শুরু হল আসল কাহিনী।

নাপিতঃ স্যার কি চুল কাটবেন?
সঃ হুম... পুরা মাথা ছোট কইরা দেন, সেম সাইজ, নো বড় ছোট।
নাপিতঃ স্যার স্কয়ার করে দেই, সুন্দর লাগবে।
সঃ সুন্দর লাগব? আইচ্ছা দেন।
চুল কাটা সমাপ্তির পর...।

নাপিতঃ সারের দাড়িওতো বড় হয়ে গেছে, হাল্কা জুলফি রেখে সেভ করে দেই, স্কয়ারের সাথে ভাল মানাবে।
সঃ মানাইব??? আইচ্ছা দেন (মনের সুখে পা নাড়ানাড়ি)
সেভ এর পর...

নাপিতঃ স্যার বোধয় অনেকদিন সেম্পু করেন না??
সঃ গত সাপ্তাহে করছিত !
নাপিতঃ আপনাদের সেম্পু আর আমাদের করা সেম্পুর মধ্যে স্যার অনেক পার্থক্য। সেম্পু করে দিব স্যার? আরাম পাবেন।
সঃ সেম্পু??? দেন, সব যখন করছি এইটাও করি (ভাবছে ৩ টাকার সেম্পু আর কি হইব)

সেম্পুর পর......
নাপিতঃ চুলেরত স্যার যত্নই নেননা, একিবারে রুক্ষ আর লাল হয়ে গেছে, এক কাজ করি, ব্লেক সাইনি করে দেই, সফট হবে আবার দেখতে ঝর ঝরেও লাগবে।
সঃ চুল পুরা কালা হইব?
নাপিতঃ অবশ্যই স্যার, এটা পুরা ন্যাচারাল।
সঃ তাইলে দেন (মনে মনে চিন্তা, আইজকাই ডেটিঙে যামু)

কালারের পর......
(আল্লাহ মাফ করছে নাপিতে কয় নাই, "স্যার **** খুলবেন নাকি? শরীরে চুলতো আরও আছে, সেগুলোরও একটা হিল্লে করে দেই?" আমি ডেম সিউর এই পোলা রাজি হইয়া যাইত।)

নাপিতঃ স্যারের এত সুন্দর মুখ ব্লেক হেডস এর কারনে বাজে দেখাচ্ছে, উঠিয়ে দিব???
সঃ এটা কি জিনিষ???
নাপিতঃ এই যে স্যার নাকের উপর কালো কালো দাগ এগুলো, স্ট্রিম করে মেসাজ করে দিলে দাগও উঠে যাবে আরামও পাবেন।
সঃ কালা কালা এগুলা উইঠা যাইব??? আইচ্ছা দেন।
অতঃপর নাপিত এই বেচারেরে ছাড়ল।

এইবার বিল দেওয়ার পালা।
ক্যাশে...।
সঃ ভাই কত হইছে (পকেটে হাত)
ম্যানেজারঃ স্যার আপনার মোট বিল হয়েছে ১৮০০ টাকা, আমাদের ডিস্কাউন্ট চলছে তাই আপনাকে পে করতে হবে টু থার্ড মানে ১২০০ টাকা।(মধুর হাঁসি)
সঃ ফাইজলামি করেন, চুল কাটাইছি এর লাগি ১২০০ টাকা।
ম্যানেজারঃ স্যার এই হচ্ছে ডেটেইলস বিল। (বিশাল এক কাগজ)
সঃ ভাই আমার কাছে মোটে আছে ১৫০ টাকা, তাও ভাঁড়া সহ, আমি এখন কি করুম??
ম্যানেজারঃ কাউকে খবর দিন, টাকা নিয়ে আসুক, ততক্ষন আপনি বসেন আমাদের এখানে(রাগত কণ্ঠে, স্যার এবং বিগলিত ভাব উধাউ)

পরের ঘটনা আমি আর না বলি, বেচারাকে অলরেডি যথেষ্ট বলাৎকার করা হয়েছে। প্রায় ৩ ঘন্টা পর ছাড়া পেয়েছে, তাও পুরো টাকা দিয়ে।

মোরাল অফ দা স্টোরিঃ "ডাকাতির সীমা থাকা উচিত"

"ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিওনা"
"আমি এবার সন্ন্যাসী হমু, সইল্লের কোন চুলি কাটুম্না"(last one for victim)
১৯টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানালেন নাকি ডিলের কথা মনে করিয়ে দিলেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৩


প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির বাংলা

হোয়াইট হাউস
ওয়াশিংটন
১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মহামান্য তারেক রহমান
প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা।

প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী,

আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাই।... ...বাকিটুকু পড়ুন

ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র | ডঃ এম এ আলী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৩

গানের লিংক - Click This Link
(গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।)



অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের... ...বাকিটুকু পড়ুন

বেদুইন: আরবের বালুর বুকে লেখা ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮


বালুর ঢেউ যেখানে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে
সেখানে জন্ম নেয় মানুষ
যাদের ঘর ছিল দিগন্ত
আর ছাদ ছিল নক্ষত্রভরা রাত।

তারা বেদুইন
মরুর সন্তান, বাতাসের সাথী
তৃষ্ণার মাঝেও যাদের হৃদয়
অতিথির জন্য ঝরাতো মধুর হাসি।

খেজুরগাছের... ...বাকিটুকু পড়ুন

CONTROL YOUR TONGUE...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪


১. অনেকদিন আগে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, “ঘুষকে ঘুষ বলা যাবে না, বলতে হবে স্পিড মানি”। গতকাল বিএনপি’র সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮২

লিখেছেন রাজীব নুর, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩১



আলহামদুলিল্লাহ প্রথম রোজা ডান!
সন্ধ্যায় এলোমেলো খাবার খাওয়ার কারণে ইফতারের পর শরীরটা আমার খারাপ লেগেছে। আই ফিল ব্যাড। শরবতে এত চিনি দিয়েছে যে, মনে হয়েছে রসোগোল্লার সিরা। এলোমেলো... ...বাকিটুকু পড়ুন

×