
হৃদয় ছোঁয়া বাবা
বাবা,আজ তোমাকেই লিখছি-
তেইশটি বছর পার হয়ে গেল।
তোমাকে দেখছি, খুব কাছ থেকে দেখছি।
সেই যে প্রথম চোখ খুললাম,
আমার কপালে তোমার স্নেহের প্রথম স্পর্শ।
মায়ের আগে নাকি তোমাকেই দেখেছি!
তেইশ বছর ধরে দেখছি
অথচ চিনেছি কতো’না পরে।
কত নির্ঘুম রাত পার করেছ
আমার ঘুমন্ত চোখে অবসাদ দূর করেছ।
তেইশ কছরে কত প্রেমিক দেখলাম
তোমার মতো প্রেম দেখিনি কারো মাঝে।
বাবা, আজ তোমাকেই লিখছি-
তোমায় চিনেছি কতো’না পরে।
কত আহ্লাদে কবিতা পড়তে
ছড়ায়, গানে ছন্দ মেলাতে।
তখন আমি খিলখিলিয়ে হাসি।
সেই হাসিতে কতো স্বপ্নই না দেখতে!
আমার মনে পড়ে বাবা সেই শীতে,
সার্কাস দেখার বায়না ধরেছিলাম।
তোমার কাঁধ ছিল আমার প্রিয় বসার জায়গা,
লোকলজ্জা ছেঁড়ে কোট-প্যান্ট পড়ে কাঁধেই বসালে।
হাতির শুঁড়ে বল দেখে নেচে উঠেছিলাম
নাজানি কতোটা ব্যাথা সয়েছিলে।
তখন আমি খিলখিলিয়ে হাসি।
বাবা, সত্যি বলছি অমন প্রেম দেখিনি কারো মাঝে।
মায়ের হাতে মার খেয়েছি,
কেঁদে কেঁদে তোমার কাছে শত অভিযোগ।
তখন তুমি গল্প শোনাতে।
পরীর দেশ জয় করার স্বপ্ন দেখাতে।
আমি ঝোঁপের মাঝে টারজান খেলতাম
মার বকুনি জংলী মেয়ে ঘরে নেবনা,
তুমি আমায় পাহাড়া দিতে।
অমন ভালোবাসা দেখিনি কারো মাঝে।
অথচ সেই বাবা তুমি, চিনেছি কতো’না পরে।
দিয়েছ আমার শৈশব হাতে তুলে।
আজ তোমাকে বড়ই মনে পড়ে।
দোয়া করো বাবা, দিতে পারি কিছু তোমায় ভালোবেসে।

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




