
এতটা অবহেলায় ভোরের বাতাসে মুখ লুকিয়ে
সকালের রোদ ভেজামাটি করে অলসতা ভরে
অন্ধকারে গুঁটিশুঁটি হয়ে কাটেনি।
এতটা অবহেলায় স্তব্ধ রাতে শিয়রের পাশে
কবিতার বই পড়ে থাকেনি।
কত’টা অবহেলায় দুপুরের জল
বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরয়।
গ্লাসের কোণায় শ্যাঁওলা জমে!
কতটা অবহেলায় এখন অপরাহ্ন আসে।
আজকাল কতক আধুনিকতায়
সবকিছু যে হাতের কাছে;সহজে লভে।
আজকাল সব অতি আধুনিক
ছন্দবিহীন সম্পর্কের জাল
বুনতে জানে;সহজে লভে।
আজকাল তাই প্রতিনিয়তই
গ্লাসের কোণায় শ্যাঁওলা জমে!
অবহেলাভরে নিত্য আজি অপরাহ্ন আসে।
সকালের রোদ ভোরের বাতাসে মিলিয়ে যায়।
সময়গুলো কুঁটি কুঁটি কুঁটি হয়ে হারিয়ে যায়।
ছবি:গুগল
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




