
নীল,এক ফোঁটা অশ্রুও কী পড়বেনা?
পদ্মকে কবর দিলাম-
যে মাটিতে পদ্ম মিশে যাবে,নীল
সেখানে কী পড়বেনা তোমার
এক ফোঁটা অশ্রু?
এতোটা অকৃতজ্ঞ কী করে হলে?
এতোটা বর্বরতা আগেতো দেখিনি!
কোমল পদ্ম তোমায় শোভা দিলে;
নীল বলে তুমি খ্যাত হলে;
সবাই তোমায় চিনলে;পদ্মের
ভালোবাসায় নীল,তুমি সৌন্দর্য্মুখর!
কত অপরাজিতার কাছে গেলে!
কিন্তু পদ্মের ছোঁয়ায় যে নীলের প্রকাশ
তা যে অনস্বীকার্য।
পদ্ম কাঁদায় থাকলেও,নীল
তোমাকে ঠিকই রেখেছে উন্নত।
আজ সব অপরাজিতাই
পরাজিত পদ্মর কাছে!
আমি বলি কি,পদ্ম নেহাতই এক অনাত্মজ্ঞ,
না হলে ওমন অনভিপ্রেতভাবে পদ্মকে আজ-
তবে থাক ওসব কথা।।
নীল তোমাকে বলে রাখছি,
পদ্মর কবরে তোমার অশ্রু-
হাহাহা!তুমি অধিকার হারিয়েছ।
পদ্মকে অনলঙ্কৃত করেছ তুমি,
নীল-তুমি অপরাধী,তুমি পাপী।
তুমিও আজ থেকে অনাদরে
অনাথ অনাঘ্রাত থাকবে।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




