
অসুধে ভরা অনুভূতিগুলো খুব কড়া
কিন্তু ভাসা ভাসা,গোলমেলে।
চাতকের মতো চেয়ে থাকা
যদিও দূরবীনের ধ্রুব আসবেনা।
সত্যি যদি মানুষ হও
আর যদি অনুভূতিগুলো
খুব সামান্যও বুঝতে
আমি নিশ্চিত করে বলতে পারি
মাথা ঠুকবে দেয়ালে।
ফিরে পাবার অদম্য আশায়
লজ্জায় ফিরে যাবে বারবার।
আর যদি চলে যাই,প্রতিশ্রুতির
গোলাপে মাটির ঘর ছেয়ে দেবে।
আজকাল রুটিনমাফিক কষ্টে
খুব অভ্যস্ততা চলে এসেছে।
দিন গুনতে অসুবিধে হয়না,
দাগ কাটতে ভয় পাইনা।
রক্ত নিয়ে উল্লাস করি।
তবে এখনো তোমাকে প্রথম দেখা,
প্রথম তোমার পেছন থেকে জড়িয়ে
ধরে আমার লুকোনো মুখ দেখবার চেষ্টা,
আমাকে আবেগতাড়িত করে।
আচ্ছা মনে পড়ে কি তোমার নিঃশ্বাস
কতোটা গভীর আর উষ্ণতায় ভরা ছিল?
আর তোমার বুকের ভেতরটা অনেক বেগে
ওঠানামা করছিল,মনে আছে?
কতো অভিমান জমা পড়ে গেল!
অথচ কখনো ঘৃণা এলোনা মনে।
এরপরও দেখো, কতটা বেহায়ার মতো
ল্যামপোস্টের আধো আলো-অন্ধকারে
তোমার-আমার সেই মুখ দেখাদেখি প্রতিযোগীতা
অনুভব করি।
ভীষন অনুভব করি।
আজও হৃদয়স্পর্শী তুমি।
সুনামি তান্ডবে সবই স্মৃতি আজ
কিন্তু 'তুমি' স্পর্শ কোনোদিনও
স্মৃতি হবেনা।
এতো বেশী তীব্র ছিল সেই অনুভূতি
এখনো জীবন্তই মনে হয়।
আসলে সবাই ভুল করে
কিন্তু সবাই ক্ষমা করতে পারেনা।
ক্ষমা কোনো সাধারণের সহজাত প্রবৃত্তি নয়।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




