রাত এগিয়ে গভীর হলে হাওয়া বেতাল হয়
কল্কির গন্ধে দিশেহারা বাউল
দোতারায় এঁকে যায় জীবনের ছবি। তার
নিজস্ব রমণী প্রেম কামনার বহিৃশিখা একা বিছানায়
পুড়ে পুড়ে ছাই হয় বিচ্ছেদ দহনে।
রাত এগিয়ে গভীর হলে
একদল নেশাখোর যুবক
তড়িঘড়ি ঢুকে পড়ে বাউলের ঘরে
তালে তালে তুলে নেয় একতারা দোতারা
বাউলের জীবন নিজস্ব রমণী।
কামনা কাতর উপবাসী রমণী
ক্ষুধার তাড়নায় কামড়ে দেয় নেশাখোরের কান
ভেসে যায় তার শুকনো চাতাল
প্রেমাক্ত জলে।
চাতাল জুড়ে পড়ে থাকে ধর্ষিতার শাড়ি
ছিন্নভিন্ন সায়া বাউলের কাংখিত ধন।
নগররক্ষী
নগরে কী ছিলো না প্রতিরোধ বেষ্টনী?
(মফিজুল ইসলাম খান)
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



