আমার এক প্রবাসী বন্ধুকে বললাম , আচ্ছা দোস্তো এই রিক্সা এত্ত স্লো তার পরও কেনো আমরা রিক্সাকে নিষিদ্ধ করছিনা। বিশ্বের কোনো দেশেইতো রিক্সা চলেনা , তারা যদি চলতে পারে এগিয়ে যেতে পারে আমরা কেনো এগোতে পারবোনা?
ওর খুব সহজ সরল উত্তর .. আরে দোস্তো , আমিতো দেশে আসি লুংগি পরতে আর রিক্সাই ঘুরতে....।
যদি প্রতিদিন কোটি কোটি ডলারের জ্বালানি এক জায়গায় বসে থেকে পুড়ে যায়। সময়মত কাজে যোগদান না করতে পারার কারনে অর্থনৈতিক ঝুকি বেড়ে যায় প্রতিষ্ঠানগুলোতে আর তাড়াতাড়ি কাজ করতে গিয়ে বা গাড়ি চালাতে গিয়ে যদি দুর্ঘটনার কবলে পড়তে হয় মানুষকে তাহলে কেনো এর কোনো ব্যাবস্থা নেয়া হচ্ছেনা?
আমি মোটেও রিক্সা বিরোধী নই কিন্তু জ্যাম বিরোধী, বিধায় আমার কিছুটা কষ্ট হলেও ট্রাফিক মুক্ত বাংলাদেশ চাই ।
কয়েকটি পত্রিকার শিরোনাম ছিলো এই রকম..
অচল ঢাকা, চরম জনদূর্ভোগ...........।
যানজট নিরসনে তাহলে প্রতিদিন হরতালই কি সেরা সমাধান?
ঢাকায় লাইসেন্সপ্রাপ্ত রিক্সা ৭৯ হাজার, রাস্তায় সাত লাখ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




