somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার সন্তানকে সহজেই ইংরেজী ভাষায় দীক্ষিত করুন .......

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সকল বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সোনা-মণি সন্তানকে হিন্দি কার্টুন ডরিমন ( যা এখন এশিয়ান চ্যানেলে বাংলায় ডাব করা ) এবং নিক টিভি চ্যানেল সহ অন্যান্য কার্টুন চ্যানেলের কার্টুন না দেখিয়ে বিবিসি কর্তৃক বাচ্চাদের জন্য শিক্ষামূলক কার্টুন চ্যানেল সিবীবিস দেখান । যা আপনার সন্তানকে সহজেই ইংরেজী ভাষা শিক্ষায় সহায়তা করবে ।


আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা "বাংলা" হওয়ায় আমাদের বেশির ভাগ বাংলা মিডিয়ামের ছাত্রদের মধ্যে ইংরেজী ভাষার প্রতি দুর্বলতা থেকে যায় । যার জন্য আমরা আমাদের স্কুল জীবনে ইংরেজীকে মুখস্থ করে থাকি ! কিন্তু প্রকৃত পক্ষে যেকোন ভাষাই মুখস্থ করার বিষয় না । এটা বোঝার বিষয় । যেমন - আমাদের মাতৃভাষা "বাংলা" । যেহেতু "বাংলা" আমাদের মাতৃভাষা তাই এই ভাষা মুখস্থ করতে হয় না । আমাদের চারপাশে সবাই এই কথাই কথা বলে বলে আমরা সহজেই এই ভাষা শিখে ফেলি । ঠিক অন্য ভাষা-ভাষিদের ক্ষেত্রেও তাই ।


যেহেতু প্রতিযোগীতামূলক বিশ্বে ইংরেজী ভাষা জানার কোন বিকল্প নাই । তাই আপনি আপনার সন্তানকে ছোট বেলা থেকেই এই ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করে তুলুন । ইংরেজী ভাষা শিক্ষা বা এই ভাষার উপর দক্ষতা বৃদ্ধি করার জন্য "ইংলিশ মিডিয়াম" স্কুলেই আপনার সন্তানকে ভর্তি করতে হবে তা কিন্তু না । পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে । আপনি একটু সচেতন হলেই খুব সহজেই আপনার সন্তানকে ইংরেজী ভাষাতে দক্ষ করে গড়ে তুলতে পারেন । আর এর জন্য প্রয়োজন একটুখানি স্বদিচ্ছার । আপনারা বাসায় বস্তা পচা হিন্দি নাটক-সিরিয়াল এবং ডরিমন জাতীয় কার্টুন না দেখে বা দেখিয়ে আপনার সন্তানের সাথে বসে বিভিন্ন ইংরেজী টিভি চ্যানেলগুলা দেখেন । ভাল ভাল অনুষ্ঠানগুলা দেখুন । এতে আপনার সন্তানের সাথে সাথে আপনিও ইংরেজী ভাষার উপর আস্তে আস্তে দক্ষ হয়ে উঠবেন । তবে অবশ্যই বাচ্চাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টিভি দেখতে দিবেন, সারাদিন ধরে নয় ।


ইংল্যান্ডের সকল "এনএইচএস" (ন্যাশনাল হেলথ সার্ভিস)-এর ডাক্তার এবং শিশু কেন্দ্রগুলা (চিল্ড্রেন সেন্টার) সবাই অভিবাবকদের (যাদের প্রথম ভাষা {ফার্স্ট ল্যাঙ্গুয়েজ} "ইংরেজী" না) পরামর্শ দিয়ে থাকে বাচ্চাদেরকে যেন "সিবীবিস" টিভি চ্যানেল দেখানো হয় (অবশ্য তা দিনের কিছু সময়, সব সময় না) । এতে বাচ্চারা ইংরেজী ভাষা শিক্ষার পাশাপাশি তাড়াতাড়ি কথা বলা এবং বিভিন্ন "এ্যাক্টিভিটিস" শিখতে পারবে । অবশ্য অভিবাবকদের (যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ "ইংরাজী" না) বাসায় বাচ্চাদের সাথে নিজ নিজ মাতৃভাষায় কথা বলতে বলে। যাতে বাচ্চারা তাদের মাতৃভাষাটাও শিক্ষা পায় । এটা খেয়াল রাখতে হবে বাচ্চাদের সাথে যে ভাষাতেই কথা বলেন না কেন তা হতে হবে যথাযথ । কোন একটি ভাষার অর্ধেক এবং আরেকটি ভাষার অর্ধেক তা হবে না । সোজা বাংলা ভাষায় বলতে গেলে কোন "বাংলীশ" ভাষা চলবে না । আপনি ইংরেজীতে কথা বলতে পারেন না, কোন ব্যাপার না । আপনি আপনার বাচ্চার সাথে বাংলায় কথা বলেন । কিন্তু অর্ধেক ইংরেজী বা অর্ধেক বাংলায় কথা বলবেন না।


ফুট নোটঃ বড় বা বুড়ারাও :P যদি ইচ্ছা করেন ইংরেজী ভাষাটা একটু আয়ত্বে আনতে চান তবে আপনারাও দিনের কিছুটা সময় এই চ্যানেলটা দেখতে পারেন এবং সাথে সাথে "ইস্ট এন্ডার" নামক একটি নাটক হয় বিবিসিওয়ান টিভি চ্যানেলে সেটিও দেখতে পারেন ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×