somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুইটি ঘটনা একটি মতামত: ভূল বোঝাবুঝি ভেঙে দিতে পারে স্বপ্ন

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনা-১:
আহমেদ মোহাম্মেদ, যুক্তরাষ্ট্রের ১৪ বছর বয়সী এক মুসলিম কিশোর।
নিজের বানানো একটি ডিজিটাল ঘড়ি নিয়ে স্কুলে উপস্থিত হয় আহমেদ। তবে তার শিক্ষকরা ঐ যন্ত্রটিকে একটি বোমা মনে করে পুলিশে খবর দেয়। পুলিশও কোন রকম যাচাই বাছাই না করেই নকল বোমা বানানোর অপরাধে গ্রেপ্তার করে এই বিজ্ঞানপ্রেমী কিশোরকে।
পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হলেও তার গ্রেপ্তারের কড়া সমালোচনা চলছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‪#‎IstandwithAhmed‬ লিখে আহমেদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ইতোমধ্যে এই ঘটনার পর এই কিশোরকে হোয়াইট হাউজে আমন্ত্রন জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এছাড়াও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও তাকে ফেসবুক সদর দপ্তরে আমন্ত্রণ জানিয়েছেন।
নাসার বিজ্ঞানীসহ আহমেদকে সমর্থন দিয়েছে গুগল এবং এমআইটি।
ভিডিও- https://youtu.be/sZoUbild3n0
ঘটনা-২:
অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন, ছিন্নমূল বাচ্চাদের উন্নত জীবনদানের জন্য গঠিত একটি বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা।
বনশ্রী এলাকার একটি বাসায় ১০ ছিন্নমূল শিশুকে নিয়ে চলছিল তাদের সেবামুলক কর্মকান্ড “মজার স্কুল”। কিন্তু একটি শিশু ও তার অভিভাবকের ভ্রান্ড অভিযোগের ভিত্তিতে পুলিশ কোন রকম বিচার বিবেচনা না করেই গ্রেপ্তার করে সংস্থাটির চার কর্মকর্তাকে। অবশেষে দু’দিনের রিমান্ডে নিয়ে তাদের উপর নির্যাতন এবং চাঁদা দাবী করে পুলিশ।
উদ্ধারকৃত ওই ১০ শিশুর মধ্যে নয়জনের সাথে কথা বললে সবাই একবাক্যে রিমান্ডকৃত কর্মকর্তাদের প্রশংসা করে। ওরা বলে, আমাদের টিভি আছে, আমাদের খেলার জন্য ছোট ছোট বল আছে।
এদের মধ্যে কয়েকজনকে কম্পিউটার কম্পোজ শিখানো হচ্ছে বলেও জানায় ওইসব শিশুরা।
নিঃস্বার্থভাবে সমাজ সেবা করতে গিয়ে আজ রিমান্ডে যেতে হলো অদম্য বংলাদেশ ফাউন্ডেশনের অদম্য চার কর্মীকে।
অথচ অবাক করা বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু সদস্য ও গুটিকয়েকটি গণমাধ্যম ছাড়া কেউই এখন তাদের সমর্থন জানিয়ে পাশে এসে দাড়ায়নি।
ভিডিও- https://youtu.be/hlWvJSjmdB4
মতামত:
দুটোই নিছক ভূল বোঝাবুঝির ঘটনা। তবে একটি থেকে আরেকটিতে কত ফারাক।
আমি খুব খুশি হবো,
যদি এই অদম্য কর্মীদের মুক্তি দিয়ে তাদের গণভবনে আমন্ত্রণ জানায় প্রধানমন্ত্রী।
যদি তাদের পাশে দাড়ায় মানবাধীকার সংস্থার মত বৃহৎ সংগঠনগুলো।
যদি ফেসবুকের সদস্যরা হ্যাশ ট্যাগ দিয়ে প্রতিবাদ করে এই্ অবিচারের।
কেউ কিছু না করলেও আসুন না আমরা কিছু করি-
‪#‎ISTAND_অদম্য_বাংলাদেশ_ফাউন্ডেশন‬
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
১৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×