somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার একটি পর্যবেক্ষণ: স্কুল আঙ্গিনা সমাচার

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অফিসিয়াল অফ ডে’তে ছেলেকে নিয়ে স্কুলে যাই এবং আবার ফেরত নিয়ে আসি। আমি ইচ্ছা করেই এই দায়িত্বটা আমার ছুটির দিনে পালন করি কারণ আমার স্ত্রীকে একটু স্বস্তি দেবার জন্য (বেচারী প্রতিদিন অনেক কষ্ট করেন!!!)। ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে কখনও কখনও আশেপাশের দোকান বা রাস্তায় বা মাঠে অপেক্ষা করি।

বাচ্চাদের মা-বাবা, দাদা-দাদী, নানা-নানী, বা অন্য এটেডেন্টরা অপেক্ষা করে স্কুলের বাহিরে। অভিভাবকরা বিভিন্ন গ্রুপে গ্রুপে গোল হয় গল্প গুজব করে।

তবে মায়েদের গ্রুপের প্রধান আলোচনার বিষয় হলো তাদের বাচ্চাদের লেখাপড়া। যেন, বাচ্চা স্কুলে পড়ে না, তারাই স্কুলে পড়ে। কে কিভাবে নোট কালেক্ট করবে? কেউ কেউ আবার নিজেদের মধ্যে সগেুলো শেয়ারও করছেন। কোন টিচার কি সাজেশন দিলো? একেকজনের বাচ্চা একেক কোচিং এ পড়ে। তাই একজনের কশ্চিন বা সাজেশন আরেকজনকে দিচ্ছে। ইত্যাদি ইত্যাদি....

আর অন্যদিকে বাবাদের জটলার মধ্যে কি ঘটে দেখেন? তাদের আলোচনার বিষয়গুলো এইরূপ: "দেশটা গোল্লায় চইলা যাইতাছে" , "আওয়ামীলীগ কি জামাত নিষিদ্ধ করতে পারবে?" , "ভাই দ্যাশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ" , "সরকার এইসব কি করতাছে?" , "ভাই, শেয়ারে নাইমা কি যে ধরাটা খাইসি" , বিএনপি না বুইঝ্ঝাই হরতাল দিতাসে" , "জামাতরে না ছাড়লে বিএনপি উঠতে পারবো না" ইত্যাদি ইত্যাদি....

আগে মায়েরা তাদের বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তাদের শাড়ি, চুড়ি, হিন্দি/বাংলা টিভি সিরিয়ালের গল্প করতো। এখনও করে তবে খুব অল্প সংখ্যক ডিজুস মহিলাদের দলে এটা হয়ে থাকে। বরং ম্যাক্সিমামই এখন কন্সট্রাক্টিভ কাজ করছেন। এটা ভালো সাইন।

আর বাবারা যেসব আলাপে মেতে থাকছেন সেইসব আলোচনা কোন কাজেই আসবে না। শুধু শুধু সময় নষ্ট করছে।

তাই, এখন যুগ পাল্টেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×