মানুষ
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দৃশ্যপট ১:
জরুরী ভিত্তিতে আরবী থেকে ইংরেজী এবং নোটারী করার জন্য নেট থেকে ফোন নাম্বার নিয়ে একজন ভাষা অনুবাদকারী এবং নোটারী পাবলিককে ফোন করেছিলাম। কাজটা আমার খুব আর্জেন্ট ছিল। আমার প্রয়োজনীতা বুঝে সে আমাকে তার মেইলে স্ক্যান করে সেই কাগজটি পাঠিয়ে দিতে বলল। তার ঘন্টা দেড়েক পরে নিজে থেকেই আমাকে ফোন করে জানালো কাজ কমপ্লিট। আমি গিয়ে রেডি করা নোটারী এটেষ্টেট সহ অনুবাদ কপিটি নিয়ে আসলাম এবং তার দাম পরিশোধ করলাম। আমি তার একেবারে অপরিচিত লোক হলেও সে আমাকে অবিশ্বাস করেনি। আমার কাজটা ঠিকই করে রেখেছে। আমি তো ইচ্ছা করলে নাও যেতে পারতাম।
দৃশ্যপট ২:
রিক্সা থেকে নেমে মানিব্যাগে দেখলাম একশত টাকার নোট। রিক্সাওয়ালার কাছে ভাঙতি নেই। ভাড়া ত্রিশ টাকা। পাশের পান-সিগারেটের দোকানে বললাম, মামা একশত টাকা ভাঙতি করে দুইটা পঞ্চাশ টাকার নোট দেওয়া যাবে? উত্তর দিলো, “ভাঙতি নাই”। অথচ আমি নিজে দেখলাম তার ড্রয়ারটি খোলা আর সেখানে পর্যাপ্ত ভাঙতি আছে। যাইহোক আমাকে ৮ টাকা দিয়ে একটা সিগারেট কিনে ৯২ টাকা ভাঙতি নিতে হলো।
পর্যবেক্ষণ: দুটো ঘটনাই একই দিনের। সময়ের পার্থক্য ১৫/২০ মিনিট। কেউ সাহায্য করতে এগিয়ে আসে আর কেউ আসেনা। আলটিমেটলি গেইনার কিন্তু তারাই যারা, মানুষের প্রয়োজনীয়তা বুঝে সাহায্যের জন্য এগিয়ে যায়। আমি হলফ করে বলছি ভবিষ্যতে আবারো আমার নোটারী/অনুবাদ করা দরকার হলে (দুরত্ব সত্বেও) ঐ ভদ্রলোকের কাছে যাবো এবং অন্যকেও রেফার করবো।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন