somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন আছি এই আমি?

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা বললেন, যাও, দেখোতো আমার ছাতার একটা বাচ্চা হয়েছে নাকি? আমি দৌড়ে গিয়ে বড় ছাতাটার মধ্যে উঁকি দিয়ে দেখলাম, হ্যাঁ সত্যিই তো বাবার ছাতার ভিতরে আরেকটা ফোল্ডিং চাইনিজ ছাতা। সম্ভবতঃ তখন ক্লাশ থ্রি’তে পড়ি। নতুন ছাতা পেয়ে সে যে কি আনন্দ। আহা!!!

আজ ৪ঠা মার্চ। বাবা চলে যাওয়ার একটি বছর পূর্ণ হলো। কেমন আছি আমি? কি তার উত্তর? আমি জানি না। জানিনা, কারণ কাউকে আমার সে ব্যথা বোঝানোর মত ভাষা নাই।

বাবা দেশের বাহিরে থাকতেন। তো, একবার ছুটিতে দেশে ফেরার সময় আমাকে জিজ্ঞাসা করলেন, “কি আনবো তোমার জন্য?” আমি বলেছিলাম- ছাতা। সেবার আসার সময় আমার জন্য অনেকগুলো ছাতা নিয়ে এসেছিলেন। তার মধ্যে দুটি আমার কলিগদের দিয়েছি আর দুটি নিজের জন্য রেখেছি। সেটারই একটা বের করলাম কয়েকদিন আগে। আরেকটা এখনও আলমারির ভিতরে।

উপরের দুটি ঘটনাই আমার এবং আমার বাবার লাইফের কমন অংশটুকুর একেবারে প্রথম দিকের এবং আরেকটি শেষের দিকের ঘটনা। একটি আমার জন্মের কয়েক বছর পরে আরেকটি বাবার চলে যাবার কয়েকবছর আগের। আর দুটো ঘটনাই ছাতাকে নিয়েই। কি অদ্ভুত মিল! তাইনা?

আজ সবই আছে, সৃত্মি আছে, তার দেয়া ছাতাও আছে। কিন্তু বাবা নেই।

আর কি লিখবো? কিচ্ছু লিখার নেই। ভালো লাগছে না। এইমুহুর্তে একটা লাইন খুব মনে পড়ছে। সম্ভবতঃ হুমায়ুন আহমেদ কোথাও লিখেছিলেন অথবা বলেছিলেন, “পৃথিবীতে হয়ত অনেক খারাপ লোক আছে, কিন্তু একটিও খারাপ বাবা নেই।” কথাটা হয়ত একলাইনের কিন্তু এই কথার ভাবার্থ জানতে হয়ত হাজার খন্ডের বইতেও হবে না।
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×