কারুকর্ম কিছুকাল বন্ধ রেখে ভেবেছি অস্ত্রবাণিজ্য করবো
লক্ষ্য ঠিক করে ট্রিগার চালনার বিদ্যা আয়ত্ব করবো
কড়কড়ে নোট আর নারীগন্ধময় সময়ে লেপ্টে থাকবো
কিছুকাল আমি এভাবে আর শিল্পকর্মে থাকবো না
প্রয়োজনে পতিতালয়ে দালালি করবো
পানমত্ত হয়ে পড়ে থাকবো কোন ভাগাড়ে
তবুও কিছুকাল রচনা তৈরী করবো না
প্রয়োজনে কোন নারী নেত্রীর সাথে মিছিলে যাবো
ভাড়ার বদলে অাড়ালে একটু সময় চেয়ে নেবো
আমি এখন বাণিজ্যিক, চাকার সুগন্ধে পাঁড়মাতাল
আমি এমন সময়ে আর শিল্প করবো না
আমি কিছুকাল পতিত হবো
তারপর কোনকালে মৃতগন্ধ থেকে
ফুলের সুভাস নেবো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


