আজকের দিনে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা। উল্লেখযোগ্য সব পেশাতেই রয়েছে পুরুষের পাশাপাশি তাদের শক্তিশালী অবস্থান। আবার কিছু ক্ষেত্রে পুরুষের সঙ্গে প্রতিযোগিতার কারণে কর্মক্ষেত্রে টিকে থাকাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তাদের জন্য। পুরুষশাসিত কর্মক্ষেত্রে নিজের জায়গা করে নেয়া কিন্তু খুব কঠিন কাজ নয়। তবে এর জন্য মেনে চলতে হবে কয়েকটি বিশেষ কৌশল।
জেনে নিন পুরুষশাসিত কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের কৌশলগুলো:
নিজেকে বিশ্লেষণ: নিজেকে মূল্যায়নের মধ্য দিয়ে কর্মজীবনের পথে অগ্রসর হতে হয়। নিজের শক্তি, দুর্বলতা, পছন্দ এবং সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা জরুরি। এ চারটি বিষয় নিজেকে বুঝতে এবং অবস্থার উন্নতির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।
যোগাযোগ: যোগাযোগ যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সফলতার মূল চাবিকাঠি। কর্মস্থলের সঠিক মানুষটির সঙ্গে সঠিকভাবে যোগাযোগ রাখার মাধ্যমে দক্ষতা এবং প্রতিভার সম্ভাব্য উন্নয়ন ঘটানো যায়।
নিজেকে প্রচার করা: নিজের কোন নতুন ধারণা বা পরামর্শ আত্মবিশ্বাসের সঙ্গে অন্যের সামনে তুলে ধরুন। নারীদের মধ্যে অনুভূতি চেপে যাওয়ার একটি বদঅভ্যাস রয়েছে। নিজের সত্যিকার প্রতিভা মানুষকে না জানালে অবমূল্যায়নের শিকার হতে হয়।
গৎবাঁধা কাজ থেকে সাবধান: নতুন ধরণের কাজ আপনি জানেন না বা আপনার পক্ষে করা সম্ভব নয়, এ ধরণের ধারণাকে প্রশ্রয় দিবেন না। সবসময় নিজেকে প্রমাণ করার জন্য প্রস্তুত থাকুন। আত্মবিশ্বাসী হয়ে উঠুন। পুরুষদের দখলে থাকা কাজগুলোকে ভয় না পেয়ে তা করার জন্য প্রস্তুত থাকুন। দেখবেন কোন কিছুই কঠিন নয়।
কারো পরামর্শ নিন: প্রতিকূলতার একই রকম অভিজ্ঞতা থাকতে পারে অনেক নারীর। থাকতে পারে সাফল্যের গল্পও। তাই কর্মজীবী অন্যান্য নারীদের পরামর্শ নিতে পারেন এই বিষয়ে। পরিচিত কেউ না থাকলে ইন্টারনেটে সফল নারীদের অভিজ্ঞতা থেকে ধারণা নেয়া যেতে পারে।

সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




