সংবাদ মাধ্যমের নৈতিকতা; একটি প্রশ্ন..........?????
১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি বা জামায়াত কেউই তাদের সমর্থন দেয়নি। উপরোন্ত নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। সে অনুযায়ি তাদের সমর্থনে কোন প্রার্থীও নেই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লি উন্নয়ন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্যবিলুপ্ত কুমিল্লা পৌরসভার মেয়র মো. মনিরুল হক সাক্কুকে তার এলাকার জনতা প্রার্থী হিসেবে দেখতে চেয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি তাদের ফেরাতে না পেরে সম্প্রতি দল থেকে অব্যহতি চেয়েছিলেন। দল তার অবস্থানের কথা বিবেচনা করে আজ অব্যহতি দিয়েছে। আমার আলোচনার বিষয়টা এটা নয়। আলোচনা হলো এ বিষয়টি নিয়ে প্রকাশিত দুটি অনলাইনে সংবাদকে ঘিরে।
অনলাইন পত্রিকা বিডি নিউজ সংবাদটি উল্লেখ করেছে ভিন্ন ভাবে। তারা বিষয়টিকে একটি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে। অপরদিকে একই খবর দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ বিষয়টিকে স্বাভাবিকভাবে উপস্থাপন করেছে। নিচে লিঙ্ক দুটি দেয়া হলো। আমার প্রশ্ন বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয়েছে তানিয়ে। একদিকে আক্রমনাত্মক অপরদিকে স্বাভাবিক। এ বিষয়টি আমার মতো সব পাঠকই বোঝেন। তবুও কেন মিডিয়ার ধারক-বাহকরা বোঝেন না? তারা কি তাদের মতাদর্শ আমাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন না? তারা নিজেদের চিন্তাগুলোকে কি আমাদের মাধ্যমে জায়েজ করিয়ে নিচ্ছেন না? এটা কোন নৈতিকতার পর্যায়ে পড়ে?
বিডি নিউজের লিঙ্ক
প্রথম আলো'র লিঙ্ক
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন