somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রপতি হিসেবে 'নিরপেক্ষ' কাউকে চায় বিএনপি

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্টাফ রিপোর্টার, হার্ডনিউজ২৪.কম :

দল নিরপেক্ষ এবং সব মহলে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, আগামী নির্বাচনে রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একজন রাষ্ট্রপতি দেখতে চাই, যিনি হবেন একজন নিরপেক্ষ ব্যক্তি এবং সবার কাছে গ্রহণযোগ্য। আমরা আশা করি, সরকার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রজ্ঞার পরিচয় দেবে। অন্যথায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে আন্দোলন ছাড়া বিরোধী দলের অন্য কোনো বিকল্প পথ খোলা থাকবে না।
শনিবার এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই সদস্য সরকারি দলের প্রতি এই আহ্বান জানান।
দেশের ১৯তম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মারা যাওয়ায় সংবিধান অনুযায়ী আগামী ১৯ জুনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে।
সংসদের বর্তমান আসন বণ্টন অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দেবে, তিনিই হবেন পরবর্তী রাষ্ট্রপতি।
চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকারি দলকেই উদ্যোগী হতে আহ্বান জানান সাবেক আইনমন্ত্রী মওদুদ।
“বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে নিপীড়ন-নির্যাতনের পরও আমরা প্রয়াত রাষ্ট্রপতির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখিয়েছি। আমাদের এই সদিচ্ছায় আশা করি, সরকার এগিয়ে আসবে, যাতে দেশে কোনো সংঘাতের সম্ভাবনা আর না থাকে।”
“এমন পরিবেশ সরকার সৃষ্টি করবে, যাতে আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হয়। আর যাতে এই দাবিতে বিরোধী দলকে একদফার আন্দোলন না করতে হয়।”
আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় বক্তব্য রাখের মওদুদ।
বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সরকারের নিপীড়ন-নির্যাতনের কঠোর সমালোচনা করেন তিনি।
“কোনো রাজনীতিবিদ ও রাজনৈতিক কর্মীকে ডাণ্ডাবেড়ি পরানো এদেশে নজিরবিহীন ঘটনা। এই সরকারের পুলিশ বাহিনী দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে ভাংচুর ও ১৫৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এখন তাদের ডাণ্ডাবেড়ি পরিয়ে রিমান্ডে নেয়া হয়েছে।”
বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে না বলে অভিযোগ করেন সাবেক এই আইনমন্ত্রী।
ঢাকা জেলা মহিলা দলের আহবায়ক সাবিনা ইয়াসমীনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সাংসদ শাহিনা খান, মহানগর সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, ঢাকা জেলার সদস্য সচিব সাবেরা আলম, মিলি জাকারিয়া, নীলুফার ইয়াসমীন তামান্না প্রমুখ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×