somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহা মহীয়ান ও মহা পূণ্যের মাস রমজান ও আমাদের চাঁদ দেখা নিয়ে বিড়ম্বনা।(লেখাটা একটু বড়, কষ্ট করে পড়ার অনুরোধ রইলো)

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহা পবিত্র রমজান নিয়ে কেনো আমাদের এই বিড়ম্বনা ??

একটা গল্প দিয়ে শুরু করি।
আমাদের মাঝে যখন সিন্দাবাদের রোমহর্‌ষক গল্পের ব্যাপক পরিচিতি আছে সেহেতু তাকেই গল্পে ব্যবহার করছি। সিন্দাবাদের চিরাচরিত অভ্যাস যেহেতু সমুদ্র ভ্রমণে দিন কাটান তাই দিনক্ষণ দেখে পাল তুলে দিলো কোন এক অজানার পথে। ভেসে চলেছে তার রঙিন পালের নানান রকম নকসা আঁকা শরিরের জাহাজ। এভাবেই ভাসতে ভাসতে প্রকৃতির নিয়মে দিন যায় রাত যায় তবু তাদের চলার পথের শেষ হয়না।

হঠাৎ কোন এক রাতে সাগরের বুক ফালি করে চলা তাদের জাহাজটি মুখ থুবড়ে পড়লো। জাহাজের সকলেই হুড়মুড়িয়ে উঠে এসে দেখে তাদের জাহাজ ঘন অরন্যে ঘেরা কোন এক দ্বীপে এসে ভিড়েছে। তখনো গভির রাত, তাই সবাই সূর্‌যের অপেক্ষায় প্রহর গুনতে থাকলো। সমস্ত অমানিশার প্রলয়কে মিথ্যে করে দিয়ে যখন সূর্‌য মামা তার উপস্থিতি জানান দিল, ঠিক তখনো অধিকাংশ নাবিকের দেহ ক্লান্তিতে পাটাতনে সেঁটে আছে। বাকি যারা জাগ্রত ছিলো তাদের আনন্দ উল্লড়ে সেই ঘুমন্ত নাবিকদের আর জো রইলোনা চোখের পাতা দুটি এক করে রাখবার।

বহুদিন সমুদ্রের নোনা পানিতে কাটানো নাবিকদের বিষিয়ে উঠা প্রানে আনন্দের দোলা জাগানো মাটির স্পর্‌শ যেন অমৃত। সকলে জাহাজ থেকে আগে আসলে আগে পাবেন ভাব করে নেমে পড়লো। দ্বীপে অনেক সময় ঘুরার পর তারা খাদ্যের সন্ধান করতে শুরু করলো, আর তখনি তারা বুঝতে পারলো এ দ্বীপ তাদের পূর্‌বে জয় করা সকল দ্বীপের চেয়ে শত গুণ বড়। তাই এখানে খাবার মেলা খুব দুঃসাধ্য ব্যাপার বুঝে তারা এক সিদ্ধান্তে উপনিত হলো।সিন্দাবাদ সকল নাবিককে ডেকে কয়েক ভাগে ভাগ করে দিলো আর বলল আমারা আবার এখানে জড় হব, কিন্তু আমি চাই তা যেন একদিনেই হতে পারি। এতোবড় দ্বীপে ছড়িয়ে পড়ার পর সবাই একি দিনে সময় দেখে একত্র হওয়া খুব মুশকিলের বিষয়, কারন তাদের কাছে সময় নির্‌ণয়ের কোন কিছু নেই। তাই তারা পরামর্‌শ করে ঠিক করলো যে, আগামি চন্দ্র মাসের প্রথম তারিখে আমরা এখানে এসে হাজির হব। তোমরা যখনই চাঁদ দেখতে পাবে তখনই এখানে আসার জন্য রওনা হয়ে যাবে।

এভাবে তারা খাদ্য সন্ধান করতে করতে একসময় সেই দিন এসে হাজির হলো, যেদিন তাদের একত্রিত হওয়ার দিন। কিন্তু সময় পার হয়ে যাওয়ার পরও একদল এল্লনা। অন্য দলের না আসা দেখে তারা ভাবলো কিছু সময় অপেক্ষা করি, হয়তো বেশি দূরে হওয়ায়দেরি হচ্ছে। তাদের সেই অপেক্ষার সময় ও পার হয়ে গেল একসময় কিন্তু তাদের আসার কোন চিহ্ন দেখা যাচ্ছে না। সকলের চাপাচাপিতে আর না আসা দলের কোন অঘটন হয়েছে ভেবে সিন্দাবাদ জাহাজ ছাড়তে বাধ্য হলো। এদিকে আরো একদিন পার হয়ে গেয়ল, এদিন সন্ধ্যায় সেই দ্বীপে থেকে যাওয়া দলনেতা দেখলেন আকাশে নতুন চন্দ্র মাসের চাঁদ মুচকি হেঁসে তাদের জানান দিচ্ছে তোমাদের যাওয়ার বেলা হয়েছে। তারা তাদের মালামাল নিয়ে রওনা হলো সমুদ্রের দিকে। অবশেষে একসময় তারা সমুদ্রের দেখা পেলো, কিন্তু পেলো না তাদের বাড়ি ফেরার জাহাজ। শুধু যেখানে জাহাজ বাঁধা ছিল সেখানে অসংখ্য পায়ের ছাপ। আর তা দেখে এই দল মেনে নিলো হয়তো কোন জলদস্যু অন্নদের তুলে নিয়ে গেছে। আর তারা ভাগ্যক্রমে বেঁচে গেল।

সিন্দাবাদের এই ভ্রমন যেমনটা কাল্পনিক ইসলামের মহান রোকন রমজানের চাঁদ দেখা তেমন বাস্তবিক। কেউ যেমন অস্বিকার করতে পারবেনা আল্লাহর এই বানি "তোমরা চাঁদ দেখে রোজা রাক আর চাঁদ দেখে রোজা ভাঙ। " তেমনি অস্বিকার করতে পারবেনা হাতেগোনা কয়েকজন মুসলমানের সংখ্যা যতটা অগুনিত হয়েছে তার চেয়ে বিশী হারে ছড়িয়ে পড়েছে সমস্ত বিশ্বময়। একটা তাবুতেই এঁটে যাওয়া মুসলমানের সংখ্যা এখন সমস্ত বিশ্বেও পেতে হিমশিম খাচ্ছে।

এবার তাহলে সেই তাবুর সময়কার কথায় আসি। রাসূল (দঃ) এর ইসলামের প্রচার প্রসারের যে পরযায়ে রমজানের রোজা ফরজ হয়েছে সেই সময়ে এক ঘরে থেকেই সবাই চাঁদ দেখে রোজা রাখতে পারতেন। কিন্তু যখন মক্কা ছাড়িয়ে ইসলাম মদীনা ও ছাড়িয়ে গেছে তখন এই চাঁদ দেখা নিয়ে বিড়ম্বনা দেখা দেয়। মক্কায় আজ চাঁদ দেখা হয়ে গেলেও অন্যত্র চাঁদ দেখা দেয় পরের দিন। যোগাযোগ ব্যাবস্তার অনুন্নতির জন্য তখন মক্কা থেকে দূরবর্‌তী সকল মুসলমান পরের দিন চাঁদ দেখেই রোজা রাখতে শুরু করেন। কারন তাদের চাঁদ উঠার সাথে সাথেই জানার কোন উপায় ছিলো না।

সেই জাহিলি যুগের সময়কার নিয়ম আজ যখন বিজ্ঞানের জয়জয়কারে বিশ্ব উল্লাস পালন করছে তখনো আমরা পালন করে যাচ্ছি। যখন আমরা বিশ্বের এ প্রান্তে অবস্থান করেও জানতে পারছি ও প্রান্তে কে গর্‌ভবতী হয়ে গেল। তাহলে কেনো আমরা আজ সৌদিয়ারবে (এখানেই প্রতি মাসে প্রথম চাঁদ দেখা যায়) চাঁদ দেখা যাবে জেনেও কাল রোজা রাখার প্রস্তুতি নিচ্ছি না ???

হ্যাঁ কিছু সংখ্যক লোক আগে রোজা পালন করে থাকে অর্‌থাৎ সৌদিআরবের সাথে। আর তারা আমাদের বহুসংখ্যক পরে রোজা পালন কারীদের দ্বারা ভ্রান্ত বা ভন্ড উপাধিতে ভূষিত হয়। এর কারণ সেই সিন্দাবাদের শেষ দলটির ভাবনার মতন "তারা ভেবেছলো বাকি সবাই জলদস্যুর খপ্পরে পড়েছে।"
যার যার নিজের স্থানে থেকে প্রত্যেকেই তাদের নিজেদেরকেই সঠিক বা গল্পের ভাগ্যবান ব্যাক্তি মনে করি। কেউই এগিয়ে এসে এর প্রতিকার করার পক্ষে নাই।

আমাদের আলেম-ওলামারা কী কখনো এইসব বিষয় চিন্তা করে দেখেন না ??? নাকি আজও সেই অজানাদের কাতারেই থাকার ইচ্ছে তাদের ???
আমরা তো জানছি যে আজ চাঁদ দেখা যাবে। কিন্তু এই বিষয়ে রাষ্ট্রিয়ভাবে পদক্ষেপ না নিলে এই বাস্তবভিত্তিক কথাগুলো ভন্ডের কথা হয়ে যাবে। আলেমরাও হস্তক্ষেপ করা অতীব জরুরি।

বিঃ দ্রঃ আমি আজ পর্‌যন্ত আমাদের দেশের নিয়মেই রোজা পালন করে আসছি। কিন্তু এই কথাগুলো মাথা থেকে বের করে দিতে পারছিলাম না। তাই সবার সাথে শেয়ার করলাম।

আর একটা কথাঃ এই চাঁদ দেখার উপর নির্‌ভর করেই কেয়ামত দিবস সং্‌ঘটিত হবে। এখানে আমার একটা প্রশ্ন, তবে কী কেয়ামত ও আমাদের দেশে একদিন পর সং্‌ঘটিত হবে ???
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×