আমার প্রিয় মাস রমজান, এর অবশ্য অনেক কারন আছে। কারনগুলোর মধ্যে প্রধান যেটা তা হলোঃ আমি এই মাসে মা, বাবা, ভাই, বোনের কাছে থাকার নির্ঝঞ্জাল সুযোগ পেতাম। ক্লাস সিক্স থেকেই আমার হোস্টেল জীবন শুরু হয়েছিল, যারা হোস্টেল জীবন যাপন করেছেন তারাই বুঝেন এর কী জ্বালা। সারা বছরে এই মাসেই অনেক সময়ের জন্য পরিবারের সান্নিধ্য পেতাম। বলে বুঝানো যাবে না সে অনুভূতি.....
আবার বছর ঘুরে সেই মাস হাজির। জীবনের মানেই প্রতি-ক্ষণে নতুন কিছু শিখা, নতুন কোন পদক্ষেপ গ্রহণ করা।
এবারের পদক্ষেপ হলো রমজানে আমি কোন মসজিদে তারাবিহর নামাজ পড়তে যাবনা।
তার কারনঃ
* একটা হুজুরের যে পরিমাণ দাড়ি থাকার কথা সে পরিমাণ নাই। (বিশেষ কেউ উল্লেখ্য)
* আজ পর্যন্ত যত জায়গায় তারাবিহর নামাজ পড়েছি, কোন মোল্লারেই দেখিনাই নিয়ত বাঁধার পর 'ছানা' পড়েছে। যা নামাজের ওয়াজীব অংশ।
* আমি অন্যের থেকে আস্থা হারিয়ে ফেলেছি।
* আমি চাই, ৮/১২/২০ রাকাতের যেই ক-রাকাত নামাজই পড়িনা কেন তাতে যেন তৃপ্তি পাই।
বিঃ দ্রঃ লেখকের চিন্তাধারা শুধুই তার জন্য, অন্য কেউ এর প্রতি উদ্ভুদ্ধ হলে লেখক দায়ি নয়......
আপনারা যারা মসজিদে পড়েন তারা আমার জন্য দোয়া করবেন, আর আপুরা যারা তারাও নামাজ শেষে আমার জন্য দোয়া কর।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


