হ্যাঁ আজ গনতন্ত্র বিপন্ন, বিপন্ন মানবতাও !
লাখো প্রাণের বিনিময়ে এই বাংলার মানচিত্র গড়ে উঠেছে, সম্ভ্রম হারিয়েছে অনেক নারী। কিন্তু যেই শান্তি বা স্বাধিনতা কামনা করেছিলো এই জনপদের মানুষগুলো তা আজও ধরা ছোঁয়ার বাহিরে। দেশ এখন স্বাধিনতা নামের পরাধিনতার শৃংখলে আবদ্ধ।
আমার এই ক্ষুদ্র এককুড়ি বছরের বয়সে বুঝার পর থেকে এমন কোন দিন দেখিনি যেদিন এই বাংলা কোন প্রকার সহিংসতা ছাড়া আনন্দে যাপন করেছে। হত্যা, চাঁদাবাজি, ধর্ষন, দুর্নীতি ছাড়াও এমন কোন খারাপ কাজ নেই যা এই বাংলায় হতে বাকি আছে। অনেক পরাধিন দেশেও এমন অন্যায় হয়না আমার বিশ্বাস। এ ছাড়াও এখন দেশ পড়েছে নতুন সংকটে ! বাক স্বাধিনতাও হারিয়ে ফেলেছে স্বাধিন মানুষগুলো।
এর প্রতিকার করার জন্য প্রোয়জন বাংলার সকল মানুষের এক হওয়া। দল-মত, ধর্ম-বর্ণ এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাড়া এই সংকট থেকে বাংলাদেশ মুক্তির পথ দেখবে না।
আর একটা বিষয় আমি খেয়াল করেছি যে এই দেশের সাংবাদিক বা মিডিয়া কর্মীগন কোন এক অদৃশ্য ভুতকে ভয় করে সত্য প্রকাশে সর্বদাই পিছিয়ে আছে, হাতেগোনা কয়েকজন ছাড়া। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশের সংবাদ মাধ্যম বা সাংবাদিকগন এক হয়ে সত্য প্রকাশে ব্রতি হলে পরদিন থেকেই বাংলাদেশ সোনার বাংলা হতে বাধ্য।
তাই আসুন, নিজের বা কোন ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা নিজেদের বিকিয়ে না দিয়ে সমস্ত দেশ নিয়ে ভাবি, এখানে কাউকে শত্রু ভাবার দরকার নেই। যেই বস্তু শত্রু ভাবতে আপনাকে বাধ্য করবে, আপনি সেই বস্তু ছেড়ে দিন। আসুন এই সোনার বাংলা পূনর্নির্মান করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



