somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকের প্রোফাইলে ফ্রান্সের পতাকার জলছাপ ও আমাদের হুজুগে বাঙ্গালের প্রমাণ !!

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেকোন জিনিষের একটা পরিসীমা থাকে যার মাধ্যমে সে বিষয়ের কম বা বেশি পরিমাপ করা যায়। আজকে বলবো “হুজুগে বাঙ্গাল” নিয়ে !! যার উপর আমরা সর্বাধিক উচ্চাবস্থানে অবস্থান করছি।

গত ২ দিনে আমাদের বাঙ্গালিদের প্রোফাইল পিকচারে ফ্রান্সের পতাকার জল-ছাপ দেয়া নিয়ে ফেবুতে অনেক পাগলামি ই দৃষ্টান্ত ছাড়িয়ে গেছে। আবার অনেকে যারা এই পতাকা লাগায় নাই তারা যারা লাগিয়েছে তাদের ১৪ গুষ্টি উদ্ধার করে ছাড়ছেন ইসলামীক দেশগুলোতে হামলার সময় এই পতাকা না লাগানোর দোহাই দিয়ে। পাগলামী এমন পর্যায়ে পৌঁছেছে যে দেখলাম একজন জাকারবার্গ-কে পর্যন্ত কমেন্ট করে ধুইতেছে !! বাহ, আমরা আসলেই বাঙ্গাল বটে (রবিদা’র সেই বিক্ষাত লাইনখানা দ্রষ্টব্য) !!

এবার আসি বিস্তারিত কথায়, আসলে কি ছিলো এই পতাকার জল-ছাপের মধ্যে ? কেন ব্যবহার করা হয়েছিলো এই এপ ?? এটা নিয়েও নানান মত ছিলো আমাদের মাঝে যেমনঃ

•কারো মতে পতাকা দিয়ে বুঝানো যে তারা ফ্রান্সের পাশে আছে।
•কারো মতে তারা বুঝাচ্ছে তারা ট্যাররিজমের সাথে নেই।
•কারো মতে মানবতার দৃষ্টান্ত স্থপন করেছে, আরো নানান রকম মত ছিলো।

এতো এতো কারনের মধ্যে ফেসবুক যে উদ্দেশ্যে এই ( Safety Check ) ফিচারটি চালু করেছে তার মূল লক্ষ্য তো নষ্ট হয়েছেই তার সাথে পুরো ফেসবুক জুড়ে এর তুমুল সমালোচনার ঝড় ও তুলেছে, শুধুমাত্র এই ফিচারের লক্ষ্য ও ব্যবহার না জানার কারনে। এই ফিচারটির মূল লক্ষ্য ছিলো দুর্ঘটনা কবলিত এলাকায় অবস্থানরত মানুষদের তাদের পরিবার বা বন্ধুদের নিশ্চিত করা যে তারা সুরক্ষিত আছে, বা তাদের কোন ক্ষতি হয় নাই। আর তা বুঝাতে শুধুমাত্র সে অঞ্চলের মানুষগুলোই এই পতাকার জলছাপ তাদের প্রোফালে দিয়ে বাকিদের তাদের সুরক্ষার কথা সুনিশ্চিত করবে, আবারও বলছি শুধুমাত্র সেই দুর্ঘটনা কবলিত অঞ্চলের মানুষ ই এটা করবে। আপনারা বাঙ্গালি ভাই-বোনরা যে কাজ করছেন তাতে তো এখন ফেসবুক সন্দেহে পড়ে গেছে যে বাংলাদেশের প্রায় সবই কী ফ্রান্সে থাকে !! অনেকে আবার বাংলাদেশের পতাকাই প্রোফাইল পিকচার দিয়ে তারাও কোন অংশে কম খারাপ নেই বিশ্বকে জানান দিছে !! আজকে আবর দেখলাম কারা যেন ইসরাইল, ফিলিস্তিনসহ হামলায় আক্রান্ত মুসলিম দেশগুলোর পতাকা দিয়ে কি যেন এপ তৈরী করছে আর বলছে সেই পতাকা ব্যবহার করতে !! মানে অবাক হওয়ার ও ক্ষমতা হারায় ফেলছি, আমরা কেউ তো ঐসব দেশে নাই তাহলে কেন সেই দেশের পতাকা ব্যবহার করবো ??

এখন বলি যারা বলছেন শুধু মাত্র ফ্রান্স কেন, বাকি ইসলামীক দেশগুলোর হামলার বেলায় কেন এই (Safety Check) পতাকা ব্যবহারের সুবিধা দেয়া হয় নাই। এক্ষেত্রে ফেসবুক জানিয়েছে তারা এই Safety Check ফিচারটি কেবলমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারনে ঘটা দুর্ঘটনার ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরী করেছিলো। কিন্তু গত পরশু ফ্রান্সে এমন ভয়াবহ দুর্ঘটনার পর তারা সিদ্ধান্ত নিয়েছে যেকোন প্রকার দুর্ঘটনার ক্ষেত্রেই তারা ভবিষ্যতে এই ফিচার ব্যবহারের সুযোগ করে দিবে।

সুতরাং এখানে কোন দেশকে সমর্থন বা কোন সন্ত্রাসবাদ কে ঘৃণা করার উদ্দেশ্যে এই পতাকা উড়ানোর প্রতিযোগিতার আযোজন করা হয় নাই, দয়া করে দোয়া করেন যেন ভবিষ্যতে আপনার নিজের দেশের তো দূরের কথা অন্যকোন রাষ্ট্রের ও এই ফিচারটি ব্যবহার করতে না হয়। ভাল থাকুক মানুষ সকল চাওয়া-পাওয়ায়।।

আর আমার এই লেখার তথ্যগুলো এই লিঙ্ক এ পাবেন, দয়া করে যাচাই করে নিবেন এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

×