somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরুন যে এখনি সময় তাঁর জিহাদে যাওয়ার---

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারুন্য হচ্ছে মহান আল্লাহর প্রদত্ত বড় বড় নিয়ামত গুলোর মধ্যে অন্যতম। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু মাত্র তাঁর ইবাদত করার জন্য। তিনি আমাদেরকে সৃষ্টি করে খলি হাতে দুনিয়াতে ছেড় দেননি, আমাদের জন্য যুগে যুগে পাঠিয়েছেন শান্তির দূত। সেই সাথে দিয়েছেন বেশ কয়েকটি জীবন বিধান। কিন্তু বলিষ্ট জিহাদের অভাবে তখন শান্তি প্রতিষ্টিত হয়নি। সর্বশেষ নবী মোহাম্মদ (সঃ) এর মাধ্যমে আমাদের দিয়েছেন ১টি পূর্ণাংজ্ঞ জীবন বিধান। এই জীবন বিধানের মাধ্যমে আমরা পেয়েছি শান্তির ঠিকানা তথা ইসলাম। কিন্তু এই শান্তির ঠিকানার পথ দেখাতে আমাদের প্রিয় রাসুল হযরত মোহাম্মদ (সঃ) কে তারুন কাল থেকে অবর্ননীয় কষ্ট পোহাতে হয়েছে, করতে হয়েছে অনেক জিহাদ। এর পরই আমরা মুক্ত হয়েছি অন্ধকার যুগ থেকে। পেয়েছি আলোর পথ। মুসলমান হিসাবে আমাদের প্রথ্যেকের দ্বায়িত্ব বলিষ্ট জিহাদের মাধ্যমে আমাদের প্রিয় রাসুল হযরত মোহাম্মদ (সঃ) এর প্রতিষ্টিত শান্তি দুনিয়াতে বজায় রাখ। সেই সাথে জিহাদ করতে হবে তাদের বিরুদ্ধে- যারা পবিত্র ইসলামের লেভাস পড়ে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল। জিহাদ করতে হবে তাদের বিরুদ্ধে- যারা ইসলামকে অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে। যারা ইসলামকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। যারা ইসলাম কায়েমের নামে বোমাবাজি করে নিরিহ মানুষ হত্যা করেন। যারা মুখে ইসলাম অন্তরে জঙ্গিবাদ পোষন করে। যারা অবৈধ ভাবে ক্ষমতায় বসার লড়ায়ে “মরলে শহীদ বাঁচলে গাজী” বলে ফতুয়া জারী করে মানুষকে জঙ্গীবাদের দিকে আকৃষ্ট করে। যারা ইসলামী রাষ্ট্রের নামে দেশকে জঙ্গিবাদী ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাই। তাদের আজ আর চিনতে কারো বাকিনেই। পৃথিবির অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশে ও ঐ কুলাঙ্গারদের ১টি গ্রুপ অবস্থান করছে। তারা হচ্ছে সেই সব গোষ্টি, যারা ১৯৭১ সালে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতায় বিরোদিতা করেছিল। ৩০ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছিল। ২ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছিল। প্রকাশ্যে ধর্ষণ করেছিল। জোর পূর্বক ধর্মান্তরীত করেছিল যা ইসলামে সম্পুর্ণ নিষিদ্ধ। জিহাদ তাদের বিরোদ্ধে- যাদের সহযোগীতায় লাগানো আগুনে পাড়ায়-মহল্লায় ঘড়-বাড়ি, মসজিদ-মাদ্রাসা পোড়ানো হয়েছিল। যেখানে রক্ষিত ছিল আল্লাহর পবিত্র কোরআন। তাদেরকে আজ মানুষ রাজাকার আলবদর জামাত ইসলামী নামে চিনেন। তারা ১৯৭১ সালে যেই অবস্থায় ছিল এখনো সেই অবস্থায় আছে। তারা এখনো জঙ্গি বাদে বিশ্বাসী। ১৯৭১ সালে তারা শান্তি ও মানবতা বিরোধী যে অপরাধ করেছিল তার উপযোক্ত বিচারের দাবিতে আজ তরুণ সমাজ এক মহান জিহাদের ডাক দিয়েছেন। এই জিহাদ মানবতার শত্রুর বিরোদ্ধে, ইসলামের অবমাননা কারির বিরোদ্ধে। এই জিহাদ ৩০ লক্ষ শহিদের রক্তের দায় পরিশোধ করার। এই জিহাদ রাজাকার আলবদরদের যুদ্ধাপরাধের দায় নিয়ে নিষিদ্ধ করার জিহাদ। এই জিহাদ স্বাধীন দেশের কলঙ্ক মোচনের জিহাদ। তরুণ সমাজ আজ সারাদেশে রাজপথে রাজাকারদের বিরোদ্ধে যে জিহাদ করছে তাতে প্রথ্যেক বিবেকবান মুসলমানের সক্রিয় অংশগ্রহণ করা ঈমানি দ্বায়িত্বে পরিণত হয়েছে। তরুণ সমাজের কিছু অংশ এখনো ধর্মান্ধদের কবলে পড়ে চলমান জিহাদের বিপক্ষে অবস্থান নিতে ছাইছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, দ্রুত জিহাদে যোগদাও নয়তো ৩০ লক্ষ শহিদ কেয়ামতের ময়দানে তাদের রক্তের দায় থেকে তোমাদের মুক্তি দিবেনা। এই ঘৃণ্য অপরাধীদের বিরোদ্ধে জিহাদ করার এখুনি উপযুক্ত সময়। ইসলামকে যারা ব্যবসায় পরিণত করেছে তাদের বিরোদ্ধে না দাঁড়ানোর অপরাধে মহান আল্লাহ কাউকে ক্ষমা করবেননা। তোমরা যারা এখনো এই জিহাদে অংশগ্রহণ করনি; মনেরাখবা- তরুণ যে, এখনি তার জিহাদে যাওয়ার শ্রেষ্ট সময়।
-------মিনহাজ উদ্দীন
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×