somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ন্যান্সির আত্মহত্যা চেষ্টার রহস্য

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু’দফায় ৬০টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। ১৬ আগস্ট দিবাগত রাত সোয়া ১টায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আশঙ্কামুক্ত নন সুরেলা কণ্ঠের জাদুতে শ্রোতাদের হৃদয় জয় করে নেওয়া এই শিল্পী।

ধৈর্যশীল স্বভাবের মেয়ে ন্যান্সির আত্মহত্যার চেষ্টার খবরে তোলপাড় চলছে শ্বশুরালয় ব্রক্ষপুত্র পাড়ের ময়মনসিংহ আর পিত্রালয় সোমেশ্বরী নদীর পাড়ের নেত্রকোণায়। কেনো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন? কী এমন কারণ? এসব প্রশ্ন এখন সর্বত্র।

এ নিয়ে পুলিশ, পারিবারিক ও ঘনিষ্ঠসূত্রগুলো এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কিছু বলছে না। বরং পরস্পরের বিপরীত কথাবার্তা ও ধারণায় এ নিয়ে রহস্যজট ঘনীভূত হচ্ছে। পুলিশের দাবি, পারিবারিক দ্বন্দ্ব-কলহ আর পরিবারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে কিছু না বলে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতায় ভক্তদের মাঝে সন্দেহ-সংশয় তীব্র হচ্ছে। জনমনেও চলছে জল্পনা।

বিভিন্ন সূত্র মনে করছে, কয়েকটি কারণে আত্মহত্যার করতে চেয়েছিলেন ন্যান্সি। এর মধ্যে স্বামী ময়মনসিংহ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে মান-অভিমান অন্যতম। অভিমানের সূত্র ধরেই আত্মঘাতী এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি। এ প্রসঙ্গে নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারেন ন্যান্সি।

এ বিষয়ে স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে যোগাযোগ করা হলে শুরু থেকেই তিনি বিষয়টি ‘গোপন’ করার চেষ্টা করেন। ঢাকায় নেওয়ার সময়ও বাংলানিউজকে তিনি বলেন, ‘এখন কিছু বলবো না। সময় হোক, তখন বলবো।’

কিছুদিন আগে ন্যান্সির মা জোৎস্না হক মারা যাওয়ার পর ন্যান্সির বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে দূরত্ব তৈরি হয় বাবা-মেয়ের। এ ছাড়া স্বামী জায়েদ ও শ্বশুরবাড়ি আর্থিকভাবে নির্ভরশীল হয়ে উঠেছিল ন্যান্সির ওপর। এসব পারিপার্শ্বিক কারণ তার জীবনে জটিলতার সৃষ্টি করেছে বলে অভিমত সূত্রের।

সূত্র জানায়, স্বামী নাজিমুজ্জামান জায়েদ ও দুই মেয়ে রোদেলা আর নায়লাকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ-ঢাকা যাতায়াতের মধ্যে থাকতেন ন্যান্সি। সম্প্রতি ঢাকার মগবাজারে বাসা ভাড়া নিয়েছিলেন ন্যান্সি। নেত্রকোণা ছোটগারা এলাকায় তার একটি দু’তলা বাসা রয়েছে। এ বাসায় মাঝে মধ্যে তিনি আসতেন। আবার চলে যেতেন।

১৫ আগস্ট বিকেলে ন্যান্সি নেত্রকোণার ওই বাসায় আসেন। এ সময় তার সঙ্গে স্বামী জায়েদ ছিলেন না। ১৬ আগস্ট দুপুরে ব্রোমাজিপাম গ্রুপের ৪০টি জিওনিল ট্যাবলেট ও ঘণ্টাখানেক পর আরো ২০টি ল্যাক্সিল ট্যাবলেট খান। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও পরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) বিভাগীয় প্রধান ডা. আ.ন.ম. ফজলুল হক পাঠান জানান, ন্যান্সির অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। তার ভবিষ্যৎ অনিশ্চিত। এ কারণেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রথম স্বামী সৌরভের সঙ্গে প্রায় ৬ বছরের সংসার জীবনের করুণ বিচ্ছেদের পর ফের বিয়ের ছাদনাতলায় যান ন্যান্সি। গত বছরের ৪ মার্চ বিয়ে করেন ময়মনসিংহ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে। চলতি বছরের জানুয়ারিতে এ দম্পতির ঘর আলো করে আসে নতুন অতিথি নায়লা। আর রোদেলার বাবা সৌরভ।

সূত্রঃ banglanews24
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×