somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর মাত্র ৮৬৬ বছর পৃথিবী কি আসলে ধ্বংস হবে? নাকি......।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনামটা দেখে আঁতকে উঠতে পারেন! কিন্তু এমন ভয়ংকর তথ্যই জানালেন বিজ্ঞানীরা। পৃথিবীতে আর থকবেনা মানুষের চিহ্ন। ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতা। গ্রহাণুর হানায় মানব সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এ গ্রহাণুটি পৃথিবীর দিকে প্রতি সেকেন্ডে ৯ মাইল বেগে ধেয়ে আসছে। এমন আশঙ্কায় করছেন বিজ্ঞানীরা। কারন পৃথিবীর দিকে প্রতি সেকেণ্ডে ৯ মাইল বেগে ধেয়ে আসছে একটি গ্রহাণু। যার আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর যাবতীয় প্রাণিকূল। গৃহাণুটির গতিবিধি পর্যবেক্ষণ করে এমনই তথ্য দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষকদের মতে, ১৯৫০ ডিএ নামের গৃহাণুটি ঘন্টায় ৩৩ হাজার ৮শ’ মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে। এ গতি নিয়ে গৃহাণুটি যদি পৃথিবীতে আঘাত হানে তাহলে তার শক্তি হবে ৪৪ হাজার ৮ শ’ মোগাটন টিএনটি । তাতে পৃথিবীতে বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি হবে। দেখা দেবে সুনামি। যাতে প্লাবিত হবে সমস্ত পৃথিবী। বর্তমানে গৃহাণুটি যে দুরত্বে অবস্থান করছে তাতে এটি ২৬ মার্চ ২৮৮০ সালে পৃথিবীতে আঘাত হানতে পারে। তবে আশার কথা হচ্ছে পৃথিবীতে গৃহাণুটির আঘাত হানার সম্ভাবনা ৩শ’ ভাগের ১ ভাগ। বেন রোজিতিস নামের এক গবেষক বলেন, “মধ্যাকর্ষণ যদি গৃহাণুটির ভেতরে থাকা পদার্থগুলো একত্রে ধরে রাখে যেমন ধারণা করা হচ্ছে তাহলে এটি পৃথিবীর ব্যাপক ক্ষতি সাধন করবে। নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর প্রাণিকূল”। যদিও বিজ্ঞানীরা বলছেন, এমন ধরনের গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা ৩০০ ভাগের মধ্যে একভাগ। তবুও পৃথিবী ধ্বংসের এই সামান্য সুযোগটাও রাখতে রাজি নন বিজ্ঞানীরা। তাই এই দৈত্য গ্রহাণুকে ধ্বংসের প্রক্রিয়া শুরু করেছেন বিজ্ঞানীরা। তবে এতে পুলকিত হওয়ারও কিছু নেই। কারণ অন্য অনেক গ্রহাণুর চেয়ে পৃথিবীতে এর আঘাত হানার আশংকা ৫০ ভাগ বেশি। এবার বোধহয় আশা-নিরাশার দোলাচলে পড়ে যাবেন অনেকেই। সে দলে আমিও আছি নিশ্চিতই ধরে নিতে পারেন। ঘটনাক্রমে যদি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে তা হলে তা হলে কি হবে? হ্যাঁ সে ক্ষেত্রে গ্রহাণুটি ৪৪,৮০০ মেগাটন টিএনটি’র ক্ষমতা নিয়ে আঘাত হানবে। আর এক মেগাটন মানে ১০ লাখ টন সে কথা অনেকেরই জানা আছে। তা হলে ৪৪,৮০০কে ১০ লাখ গুণ করলে সংখ্যাটি দাঁড়াবে বিশাল। ১৯৫০ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম আবিষ্কৃত হয় গ্রহাণু ১৯৫০ ডিএ। ১৭ দিন পর্যবেক্ষণের পর এটি অর্ধশতকের জন্য দৃষ্টির আড়ালে চলে যায়। ২০০০ সালের ৩১ ডিসেম্বর আবার তাকে দেখতে পাওয়া যায়। পৃথিবীমুখী কক্ষপথ ধরে এটি সেকেন্ডে ১৫ কিলোমিটার গতিতে ছুটছে। এ গ্রহাণুর ব্যাসার্ধ প্রায় ১০০০ মিটার এবং এটি ২ ঘণ্টা ৬ মিনিটে আবর্তিত হচ্ছে। এ গতিতে ঘোরার কারণে গ্রহাণুটির ভেঙ্গে টুকরা টুকরা হয়ে বিলীন হয়ে যাওয়ার কথা । কিন্তু এখনো তেমন কিছু ঘটেনি বা ঘটার কোনো আভাসও পাওয়া যায় নি। আমিও চাই এদফায় পৃথিবী আরেকবার জন্মগ্রহণ করুক ধরণীর বুকে এবং বেচে থাক শত সহস্র বছর।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

×