somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেদেশে মেয়েরা বিপরীত লিঙ্গের স্বল্পতার কারণে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারছে না

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যেদেশে মাত্র ত্রিশ বছর আগে পুরুষদের উপস্থিতি ছিল নজর কাড়ার মত। আর এটি সম্ভব হয়েছিল ইমিগ্রেশন পলিসির কারণে, যা পুরুষদের অনুকূলে ছিল। কিন্তু সেই হিসাব এখন সম্পূর্ণ উল্টো।

অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলোতে নারীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুরুষের আকাল দেখা দিয়েছে সম্প্রতি। অস্ট্রেলিয়ার স্থানীয় এক জরিপে দেখা গেছে, নজিরবিহীন পুরুষ সঙ্কটে ভূগছে দেশটি। নতুন এই পরিসংখ্যান থেকে জানা যায়, অস্ট্রেলিয়ায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা প্রায় এক লাখ বেশি।

পুরুষের এ সমস্যা অতিপ্রকট আকার নিয়েছে উপকূলবর্তী শহরগুলোতে। যেখানে মহিলারা কাজের জন্য ছুটছে, চেষ্টা করছে উন্নত জীবনযাপন করার। আর পুরুষরা দলে দলে পাড়ি দিচ্ছে বিদেশ।

বিশ থেকে ত্রিশ বছর বয়সী যুবকরা এখন বিদেশ নির্ভর হয়ে পড়েছে। কাজ আর ভ্রমণের জন্য তারা ছুটছে ভিন দেশের উদ্দেশ্যে। মূলত পুরুষদের এই বিদেশ প্রীতিই অস্ট্রেলিয়াকে উদ্ভট পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।

এর ফলে সৃষ্টি হয়েছে নারী-পুরুষে ভারসম্যহীনতা, যার একটি সুদূর প্রসারী প্রতিক্রিয়া আছে। অস্ট্রেলিয়ার প্রধান প্রধান শহরে মেয়েদের সঙ্গবদ্ধ গ্রুপ তৈরি হয়েছে। বিপরীত লিঙ্গের স্বল্পতার কারণে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারছে না এমন মেয়েরাই মূলত জোটবদ্ধ হচ্ছে।

জনসংখ্যাবিদ বার্নার্ড সাল্ট বলেন, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত যুবক পুরুষদের মাত্রাতিরিক্ত বিদেশ গমনের ফলে। তিনি বলেন, ‘যদি সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যার দিকে তাকান তাহলে সেখানে আপনি ১২ হাজার অস্ট্রেলীয় পাবেন। যাদের অধিকাংশই পুরুষ এবং তাদের সবাই ২৫ থেকে ৩৪ বছর বয়সী।’

কিন্তু শহরের বাইরের পরিসংখ্যান আর শহরের পরিসংখ্যান সম্পূর্ণ ভিন্ন। সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মেয়েরা কাজ ও উচ্চ শিক্ষার জন্য শহরের দিকে ছুটছে। পারিবারিক বন্ধন ছিন্ন করে তারা শহরে বসবাস করছে। যার ফলে মফস্বল এলাকাগুলোতে দেখা দিচ্ছে মেয়ে সঙ্কট। পরিসংখ্যানে দেখা যায় সেখানে ২৩ জন পুরুষের বিপরীতে রয়েছে একজন নারী। পরিস্থিতি মোকাবেলা করতে জনসংখ্যাবিদরা একটি ‘লাভ ম্যাপ’ প্রণয়ন করেছেন। এই ম্যাপে দেখানো হয়েছে কিভাবে অবিবাহিত নারী এবং পুরুষকে অস্ট্রেলিয়া উপমহাদেশে বণ্টন করতে হবে।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

×