বাংলাদেশে বেশ কিছুকাল ধরিয়া ধর্ম সংক্রান্ত বিষয় বুদ্ধিজীবী হইবার এক এবং একমাত্র আলোচ্য বিষয় বলিয়া গণ্য হইতেছে।অনেকে সাহিত্যিক, দার্শণিক কিংবা সুশীল হিসাবে জাতে উঠিবার জন্যেও প্রগতিশীলতার নামে ধর্ম বিরোধী কথাবার্তা বলা আবশ্যক বলিয়া মনে করিতেছেন।এই সুযোগে কতিপয় ধর্ম ব্যবসায়ীর মহাসমারোহ উত্থান পরিলক্ষিত হইতেছে। যাহা হউক, এই দুই দলই চরমভাবে সাম্প্রদায়িক বলিয়া প্রতীয়মান হয়। বাংলাদেশের শান্তি বিনষ্ট করিবার জন্য এই দুই দল যেভাবে উঠিয়া পড়িয়া লাগিতেছে, ভবিষ্যতে শান্তি বজায় রাখা সম্ভব হইবে কিনা তাহা বড় আশংকার বিষয় হইতে পারে। আমাদিগের তরুণ সমাজের মধ্যে একটা দলের ধর্ম সংক্রান্ত উন্মাদনা একটু বেশিই। ইহাদিগের অধিকাংশই বই পড়ে না, মুক্তবুদ্ধির চর্চা করে না।ইহারা বর্তমানে ঘটিয়া যাওয়া কোন চটকদার বিষয়ের অনুসরণ করে মাত্র। ইহারা চিন্তা করে না বরং ঘটিত বিষয়ের গভীরে না গিয়া পক্ষে বিপক্ষে ভাসমান কিংবা স্থুল যুক্তিতর্কের অবতারণা ঘটায় যাহা তাহাদিগের এক ধরণের ফ্যান্টাসি; ফ্যাশান।ইহাদিগের বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি এবং প্রযুক্তিগত গভীর দর্শণ চর্চায় যারপরনাই অনীহা। অথচ ইহারা নিজদিগকে মহাপন্ডিত ভাবিতে কার্পণ্য করিতেছে না।ইহাদিগের মধ্যে একপক্ষ ধর্মীয় সংস্কৃতির খুত ধরাকে প্রগতিশীলতা বলিয়া ভাবিতেছে, অন্যপক্ষ ধর্মীয় অতিচর্চাকে ধর্ম পালন বলিয়া গণ্য করিতেছে। এই দুই দলকে সুপথে আনিতে না পারিলে ভবিষ্যতে সাম্প্রদায়িক সম্প্রীতি ভয়ানকরূপে ক্ষতিগ্রস্ত হইবার ভয় কিন্তু থাকিয়াই যাইবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৪
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন
ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।