সিগারেট কাহিনী
গতকাল প্রথম পোস্টে লিখেছিলাম কন্যারত্নকে নিয়া সিরিয়াল পোস্ট দিব। আজ সিরিয়াস পোস্ট দিতেছি। ঘটনা গতকালকের।
আমি রাত্রের একটা জব করি। এজন্য সারারাত অফিসে থাকতে হয়। সারাদিন কাটে ঘুমিয়ে
সন্ধায় সাবাকে নিয়ে গেলাম বাড়ীর পাশ্ববর্তী মোড়ে। বন্ধুরা চায়ের দোকানে বসে আড্ডা দিতেছে। ভাবলাম মেয়েকে কোলে নিয়ে আমিও যাই আর একটু আড্ডা মেরে আসি
১ বন্ধু : আম্মু চকলেট খাবে?
সাবা : না
২ বন্ধু : কলা খাবে?
সাবা : না
৩ বন্ধু : চিপস খাবে?
সাবা : না
৪ বন্ধু : বিস্কুট খাবে?
সাবা : না
তখন আমি বিরক্ত হয়ে,
তাইলে কি খাবা??? সিগারেট খাবা???
সাবার উত্তর : সিদারেট খাবো
বোঝেন অবস্থা। তখন দোকানে কেউ সিগারেট খাইতেছিলনা তথাপিও মেয়েটাকে নিয়া বাড়ী ফিরলাম।
সাবার মাকে ঘটনা খুলে বললাম। সাথে সাথে আমার স্ত্রী মহাশয়ার উত্তর:
বাহ বেশ ভালো তো। এরপর মেয়েকে নিয়া সিগারেট খাওয়ার অভ্যাস কর, তারপর গাজা, তারপর মদ
খোদা হাফেজ। খুব দ্রুত আসিতেছে সিরিয়ালের ৩য় পর্ব।
প্রথম পর্ব এদিকে
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



