তিতুমীর স্যারঃ
তখন ক্লাস টু তে পড়ি। বাবা এবং মা উভয়ই কর্মজীবি হবার সুবাদে আমাদের দুইভাইবোনের পড়াশুনার তেমন খোজ নিতে পারতেননা। বাবা আইনজীবি। মা শিক্ষিকা। কাজেই অফিস টাইমের বাইরেও উনাদের অনেক ব্যস্ততা ছিল। এখনও আছে। তো আমার পড়াশুনা করানোর জন্য ঠিক করা হোল তিতুমির নামে এক স্যারকে। আমাদের বাড়ী হতে এক কিমি ভিতরে একবাড়ীতে লজিং থাকতেন। একটু খাটো হলেও খুবই সুন্দর চেহারা। চরম ফর্সা। আমার লাক ভালো যে আমার অধিকাংশ হাউস টিউটররাই খুবই ফর্সা ছিল। যদিও আমি পম গানা



। তো তিতুমির স্যারকে ঠিক করা হোল। প্রথম দিন পরিচয় হলো। চরম ড্যাশিং এবং ফ্যাশানেবল। সেই সময় আমার আইকন। তো প্রতিদিন বাড়ীতে পড়াতে আসতেন। এভাবে থ্রিতে উঠলাম। তখন স্যারের লজিং বাড়ীতে যেতে শুরু করলাম। কারন আমার সম-শ্রেনীর আরও দুইজন সেখানে স্যারের কাছে পড়তো। তো সেখানে আমরা কিছুদিন পর প্রাথমিক বইয়ে (সম্ভবত ৫ম শ্রেনীর বইতে) সুখী মানুষ বলে একটা নাটক ছিল সেটা বাস্তবায়ন করলাম। আমার চরিত্র পড়েছিল সুখী মানুষটার কারন আমি নাটকের সুখী মানুষের মত স্বাস্থ্যমন্ত্রী



ছিলাম। তো নাটক করা শেষ হলে আমাদের ২য় সাময়িক পরীক্ষার ফলাফল আসল। আমি গনিতে ২০ পেয়েছিলাম। তারপর আসল জীবনের প্রথম আজাব। স্যার আমার হাত গ্রীলের সাথে বাধলেন। তারপর সেকি মার। কয়েকটা লাঠি সম্ভবত ভেঙেছিল। আমার একার উপর নয়, সহপাঠী সুমনও ছিল। গায়ে জ্বর এসে গিয়েছিল । বাসায় এসে আম্মাকে বলেছিলাম আর পড়তে যাবো না। তার কয়েকদিন পর স্যার আবার বাসায় আসলেন। আদর করে পড়তে নিয়ে গেলেন। বললেন, একদিন এই মারের কারনে তুই ও সুমন অংকে অনেক ভালো হবি। স্যারের কথা সত্যি হয়েছিল। আমি ও সুমন দুই জনই যশোর জিলা স্কুল হতে খুবই ভালো ফলাফল করেছিলাম অংকে প্লাস সহ। তারপর যশোর ক্যান্টনমেন্ট কলেজ হতে আমি কমার্সে আর সুমন আর্টসে ভাল ফলাফল করি।
বিঃ দ্রঃ- স্যারদের নিয়েও একটা সিরিজ শুরু করলাম। সৃত্মিকথা মূলক। তিতুমির স্যারকে নিয়া বেশি কিছু মনে নাই। স্যার এখন কোথায় তাও জানা নেই। তাই বেশি লিখতে পারলামনা। তবে পরবর্তী লেখা হতে বেশি দেওয়ার চেষ্টা করবো।