তকাল রাতে প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে যশোরের আলোচিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি সানজিদ হাসান সোহেল ওরফে হাঁস সোহেল। সে শহরের ষষ্টিতলা এলাকার খোকন মিয়ার ছেলে। রাত আনুমানিক ৯ টায় উঠতি বয়সী ৩/৪ জন শহরের অভিজাত মার্কেট সিটি প্লাজার সামনে তার উপর চড়াও হয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ হত্যাকান্ডের ঘটনায় হাঁস সোহেল পক্ষীয়রা শহরে বোমাবাজি গুলি বর্ষণ ও ভাংচুরের ঘটনা ঘটায়। এসময় তারা মিছিলও বের করে। ঘটনার পর গোটা যশোর শহরে থমথমে অবস্থার সৃষ্টি হয়। শহরে অতিরিক্ত পুলিশ ফোর্স দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সূত্র জানিয়েছে, আলোচিত সন্ত্রাসী সানজিদ হাসান সোহেল ওরফে হাঁস সোহেল অপরাধ কর্মকান্ড চালিয়ে যাওয়ার পাশাপাশি শহরের সিটি প্লাজা মার্কেটে প্যারাডাইস ফ্যাশন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা শুরু করে। ওই দিন রাতে সে ওই দোকানে বসে ছিল। রাত ৯টার দিকে উঠতি বয়সের তিন সন্ত্রাসী তার দোকানের সামনে এলোমেলো ঘোরা ফেরা করতে থাকে। এসময় সে দোকানের সামনে যায়। আর দোকানের সামনে আসার সাথে সাথে তার মাথায় ও পেটে গুলি করে তাদের একজন। গুলির শব্দে লোকজন এগিয়ে এলে তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে স্থান ত্যাগ করে। পরে মার্কেটের ব্যবসায়ীরা সোহেলকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসরা জানান, সোহেলের মাথার ডান পাশে ও পেটে গুলি লেগেছে। মাথায় গুলি লাগার কারণে তার দ্রুত মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম রহমান জানান, সোহেল চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে হাফ ডজন মামলা রয়েছে। এর আগে নানা অনৈতিক ঘটনার কারণে সে কয়েক দফা আটক হয়। কয়েকটি মামলা বিচারধীন রয়েছে। হত্যাকান্ডের পর পরই শহরে পুলিশি অভিযান জোরদার করা হয়। তাকে কারা মারতে পারে এব্যাপারে তদন্ত চলছে। চুড়িপট্টি ষষ্ঠীতলাপাড়ায় অভিযান চালানো হয়েছে। তবে কেউ আটক হয়নি। হত্যাকান্ডের পর একটি দুর্বৃত্ত গ্রুপ শহরে নাশকতা ঘটানার চেষ্টা করে। কিন্তু পুলিশ তা রুখে দিয়েছে। এদিকে ঘটনার পরই হাঁস সোহেল পক্ষীয়রা শহরে বোমাবাজি করাসহ দড়াটানায় একটি প্রতিষ্ঠান ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয় বলেও জানান কয়েকজন।
এদিকে শহরের ষষ্টিতলা এলাকার লোকজন জানিয়েছেন, সোহেলের সাথে ওই এলাকার ম্যানসেল গ্রুপের গোলযোগ চলে আসছিল। বছর দুয়েক আগে নাজমা হোটেলের মালিকের ছেলে সেলিম খোলাডাঙ্গায় খুন হলে ম্যানসেলের সাথে হাঁস সোহেলের গোলযোগ শুরু হয়। আর এ গোলযোগ চলে আসছিল।
সুত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



