অফিসের এক সহকর্মীর সাথে কখা বলতে বলতেই হিতোপদেশের সেই গল্পটা মনে পড়ে গেলো। এক রাখাল বালক। দু’দফা বাঘ বাঘ বলে চেঁচিয়েছিলো। সেই শুনে প্রতিবেশিরা সবাই বাঘ বধের জন্যে ছুটে এসেছিলেন। কিন্তু বাঘ আসেনি। অবশেষে তৃতীয় বার সেই বালক যখন বাঘ বাঘ বলে চেঁচালো, তখন মিথ্যা ভেবে প্রতিবেশিরা কেউ আসেননি। বরং সত্যিই বাঘ এসে সেই রাখাল বালকের ঘাড় মটকে দিলো। গল্পের সারমর্ম: মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। (?)
হঠাত করেই গল্পে একটা অসংগতি ধরা পড়লো। গল্পটা কি এমন হওয়া উচিত ছিলো:
রাখাল বালক দুই দফা বাঘ বাঘ বলে চেঁচিয়েছিলো। বাঘ না আসায় সবাই তাকে মিথ্যাবাদী ভাবলো। তৃতীয় দফায় সে যখন চঁচোলো তখন আর কেউ সতর্ক হলো না। সেই রাখাল যেহেতু বাঘ দেখেছে, তাই সে ছুটে পালালো। আর যারা এই দফায় তার কথা শুনে সতর্ক হয়নি, বাঘ এসে বেমক্কা পেয়ে তাদেরই ঘাড় মটকালো।
সারমর্ম: True or false, warnings are always to be taken care of….
সারমর্মের ইংরেজীটা চট করে মাথায় এলো, যুতসই বাংলা পেলাম না...
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



