somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভন্দু শরীফ উদ্দিন পর্বঃ ৩

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামান্য একটা ভুলের কারণে হলেও বন্ধু শরীফ উদ্দিন আবার নিজের অসারতা প্রমাণ করলো।
এবং এরপর বেশ কয়েক দিন সে আমার সাথে ভাববাজি করতে সাহস দেখালো না। আমার মেজাজ ফুরফুরে হতে শুরু করেছিলো। এমন সময় শরীফ উদ্দিনকে দুখী মুখ করে এদিকে আসতে দেখা গেলো।


বিনা অনুমতিতে আমার নামে আজেবাজে গল্প লেখার পর থেকে আমি আর তার সাথে যোগাযোগ রাখি নি। এবার নিজেই সে কাচুমাচু স্বরে জানালো এমনটা করা তার উচিত হয় নাই। সে এবার সত্যই আমার কাছ থেকে কিছু শিখতে চায়। আমি ভাব নিয়ে বললাম, আমি ছোট লেখক। শেখার থাকলে তুই আমাদের রিডিং ক্লাবে আয়। ওখানে আমরা বিখ্যাত সব বই নিয়ে আলোচনা করি।
তার হাবভাব দেখে বোঝা যাচ্ছিলো ব্যাপারটা সে সিরিয়াসলি নিয়েছে। জিজ্ঞেস করলো সেখানে কি বইয়ের উপর প্রশ্ন করা হবে?
আরে নাহ। যারা জানে তারা আলোচনা করে। আমরা অধিকাংশ সময়ই শুনি।
সে ঠিকানা জেনে বিদায় হয়।

শুক্রবার বিকালে রিডিং ক্লাবের প্রাথমিক আলোচ্য বই ছিলো সিগমুন্ড ফ্রয়েডের 'স্বপ্নতত্ত্ব', আলোচনার শুরুতেই সবার হাতে খসড়া ধরিয়ে দেয়া হলো। খসড়া পরে শরীফ উদ্দিনকে বেশ উত্তেজিত দেখা যায়। আলোচনার সময় শরীফ উদ্দিন তার বিভিন্ন স্বপ্ন ( সে জীবনে কী হতে চায়, লেখক হওয়া কেন এত গুরুত্বপূর্ণ) ও তার বিভিন্ন ভাবনা তত্ত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা চালায়। কেউ এরকম অপ্রাসাঙ্গিক আলাপে আগ্রহ না দেখানোয় সে তার গত রাতে দেখা একটা যৌন স্বপ্নের বিশদ বিবরণ দেয়। অন্যরা নিরাসক্ত মুখে তাকালে সে বিরক্ত হয়ে বাইরে সিগারেট ধরাতে উঠে যায়।

ততক্ষণে বই পাল্টে গেছে। ২য় খসড়া এসেছে। আমরা কথা বলছিলাম শহীদুল্লাহ কায়সারের 'সারেং বউ' নিয়ে। সমাপ্তির জটিলতার তর্ক বিতর্ক চলছিলো।

বন্ধু শরীফ উদ্দিন ফেরার পথে শুনলো ওমর বাহাক ভাই বলতেছেন, মানুষের জীবনে তো কত বিচিত্র ঘটনাই ঘটে থাকে।
নীলিমা হায়দার বলল, কিন্তু আমার তো মনে হয় লেখকমাত্রই ঘটনা অতিরঞ্জিত করতে ভালোবাসে। সমাপ্তিটাই দেখেন। বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই।

কথা হচ্ছিলো জীবন রক্ষার্থে স্ত্রীর স্তন্য স্বামী পান করলে তালাক হয়ে যাবে কি না তা নিয়ে।

বন্ধু শরীফ উদ্দিন স্বপ্ন বিষয়ক কথাবার্তায় বেইল না পেয়ে এম্নেই ক্ষাপ্পা ছিলো।

হঠাত এসে রেগেমেগে বলে উঠলো, মিল না পাওয়ার কী আছে?
বইটা (১ম খসড়া) পড়েই আমার মনে পড়সে এই ঘটনা তো আমার নিজের জীবনেই ঘটসে।
তাও একবার না। বহু বহু বার।



চলবে.....
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:০৩
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

পানির ক্যানভাসে ডুবন্ত শহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৯



প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিট


ক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

×