মন ভালো নেই
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনটা ভালো নেই । কি হচ্ছে আমার প্রিয় মাতৃভূমিতে? গতকাল জানলাম প্রধান মন্ত্রী আর তার পরিবারকে কটাক্ষ করার অপরাধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক জনাব ওহিদুজ্জামানকে জেলে ভরা হয়েছে। জনাব ওহিদুজ্জামানের নামে তৈরী করা ভুয়া একাউন্ট থেকে প্রধান মন্ত্রী আর তার পরিবারকে নিয়ে পোস্টিংটা করা হয়েছিল। পোস্টিংটা সত্যি সত্যিই জনাব ওহিদুজ্জামান সাহেব করেছিলেন কিনা তা প্রমান করার জন্য তথ্য বিজ্ঞানীর দরকার পরে না। সে সব প্রমানের মধ্যে না গিয়ে মহামান্য জজ সাহেব জনাব ওহিদুজ্জামান সাহেব কে জেলে পাঠিয়ে দিলেন ।
এতো সেই বাকশালী পেতাত্তার ফিরে আশা। মানুষের কথা বলার স্বাধীনতা বন্ধ করা। গত পাচ বছর দেশের প্রধান মন্ত্রী আর তার চ্যালা চামুন্ডারা যে ভাবে বিরোধী দলীয় নেত্রী আর তার পরিবারের নাম কুত্সা রটিয়েছে, সেখান হাসি লাগে যখন জনাব ওয়াহিদুজ্জামান এর মত একজন সম্মানিত শিক্ষককে জেলে যেতে হয় সেই একই কারণে। কোথায় নিয়ে গেছে এরা এ দেশের বিচার ব্যবস্থাকে।
আজ যারা জনাব ওয়াহিদুজ্জামানের জেলে যাওয়ার খবরে বগল বাজ্জাচ্ছেন, তাদের অবগতির জন্য বলছি, খুব বেশি খুশি হওয়ার কারণ নাই। মনে রাখবেন বি এন পি ফেরেস্তাদের দল নয়। ক্ষমতার পালাবদলে, মোমের মত নরম মেরুদন্ড বিশিষ্ট এই জজ সাহেবদের ভোল পাল্টে যেতে এক মুহর্ত ও লাগবেনা। অতএব সাধু সাবধান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক...
...বাকিটুকু পড়ুন
আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে...
...বাকিটুকু পড়ুন
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুন