somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখা

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪ এপ্রিল ১৯৯৭ | সকাল থেকেই কুয়ালালামপুরের আকাশ মেঘলা| দুপরে বৃষ্টির পূর্বাভাস ও রয়েছে | দুশ্চিন্তাটা এখানেই | আজ আই সি সি ট্রফির গ্রূপ এফ এর তৃতীয় খেলায় বাংলাদেশ হল্যান্ড এর সাথে খেলবে | এই গ্রূপ এ বাংলাদেশের সাথে আছে হল্যান্ড আয়ারল্যান্ড আর হংকং | গ্রূপের প্রথম খেলায় বাংলাদেশ হংকং কে হারিয়েছে ৭ উইকেটে | দল হিসাবে হল্যান্ড বাংলাদেশের তুলনায় দূর্বল কাজেই গ্রূপের প্রথম খেলায় হল্যান্ড কে হারাতে তেমন বেগ পেতে হয়নি টাইগারদের |

বারো কোটি মানুষের বিশ্ব কাপে খেলার দুচোখ ভরা স্বপ্ন নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল আই সি সি ট্রফিতে অংশ নিতে মালয়শিয়া এসেছে| আর এবারই প্রথম আই সি সি ট্রফি থেকে প্রথম তিন দল ১৯৯৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে | তাই সম্ভবনার দরজাটা অনেকটাই প্রশস্থ | তার চেয়ে ও বড় কথা, আই সি সি ট্রফি তে বাংলাদেশ এবার শক্তিশালী এবং ফেভারিট দল | আরেক ফেভারিট দল হলো কেনিয়া |

গ্রূপে বাংলাদেশের শক্তিশালী প্রতিদন্দী আয়রল্যান্ড এর সাথে দ্বিতীয় খেলা বৃষ্টির জন্য পরিতাক্ত হয়েছে | আয়ারল্যান্ড ৫০ ওভার ব্যাট করে ১২৯ রান করেই সবাই আউট হয়ে যায়| জবাবে বাংলাদেশ ৬.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান তোলার পরই শুরু হয় বৃষ্টি| আয়ারল্যান্ডকে এমন ভাবে হাতের মুঠোয় পাওয়ার পর ও এভাবে পয়েন্ট ভাগাভাগী করতে কার ভালো লাগে? তাই আজকের খেলায় বড় ব্যবধানে জয় বাংলাদেশের জন্য অতি জরুরী | আজ ও বৃষ্টির জন্য খেলা পরিতাক্ত হয়ে গেলে বিশ্ব কাপে খেলার স্বপ্ন দুরে থাক, পরবর্তী রাউন্ডে উঠাই অনিশ্চিত হয়ে যেতে পারে | বারো কোটি মানুষের এক বুক আশা, নিরাশা তে পরিনত হয়ে যেতে পারে | তাই একটা চাপা অনিশ্চয়তা বিরাজ করছে দলের সব খেলোয়ার কর্মকর্তা এবং সর্বপরি মাঠে উপস্থিত কয়েক শ দর্শক বাংলাদেশী সাপোর্টারের মধ্যে | এই সাপোর্টাররা প্রায় সবাই প্রবাসী শ্রমিক| এক দিনের উপার্জন এরা হাসি মুখে বাংলাদেশে ক্রিকেট দলকে সমথন দিতে বিসর্জন দিয়েছে |

ক্রিকেট মালয়শিয়াতে মোটে ও জনপ্রিয় নয়| তাই আই সি সি ট্রফির এই খেলা গুলি কোনো স্টেডিয়াম এ হচ্ছে না | মূলত খোলা মাঠেই পিচ বানিয়ে খেলাগুলো হচ্ছে | আর দর্শক? একমাত্র বাংলাদেশ এর খেলা ছাড়া আর কোনো খেলাতে কোনো দর্শক আসে না | বাংলাদেশ দল এদিক দিয়ে অনেক ভাগ্যবান |বাংলাদেশী শ্রমিকরা কাজ বাদ দিয়ে দল বেধে খেলা দেখতে আসছে | টিকিটের বালাই না থাকতে বাংলাদেশের খেলা গুলিতে দর্শকের সংখা খারাপ হচ্ছে না | বাংলাদেশ ক্রিকেট দলের মালেশিয়া আগমন এদেশে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে এক উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে |

আজ খেলা হচ্ছে কুয়ালা লামপুর রাবার রিসার্চ ইন্সটিটিউট মাঠে| টসে জিতে বাংলাদেশ নেদারল্যান্ড কে বাটিং পাঠালো | খারাপ করলো না বাংলাদেশের বোলার আর ফিল্ডাররা | ৪৯.৫ ওভারে ১৭১ করে গুটিয়ে গেল হল্যান্ড | খুব একটা কঠিন টার্গেট নয় বাংলাদেশ এর জন্য | খুশি মনেই পাভিলীয়নে ফিরলো বাংলাদেশ দল | একটাই ভয় বৃষ্টি যেন কোনো অঘটন না ঘটায় |

ভাবতে ভাবতেই আকাশ ভেঙ্গে বৃষ্টি নামলো | সেকি ভয়ানক বৃষ্টি | রাবার রিসার্চই ইন্সটিটিউট মাঠ তো আর ক্রিকেট স্টেডিয়াম নয় যে মাঠ ঢাকার বন্দোবস্ত থাকবে | শুধু পিচটা কোনো ভাবে ঢেকে দেওয়া হলো | দেখতে দেখেতে আউট ফিল্ড পানিতে পূর্ণ হয়ে গেল | এ মাঠে আর খেলা শুরু করা সম্ভব হবে না | এদিকে আরো দুঃসংবাদ, আয়ারল্যান্ড আর হংকং মধ্যে দিনের অপর খেলা ঠিক মতই চলছে, বৃষ্টি কোনো বিঘ্ন সৃষ্টি করে নি |

বাংলাদেশ দলের খেলোয়ার ও কর্মকর্তারা মুখ শুকনা করে ঘুরে বাড়াচ্ছেন | মাঠের এই অবস্থা দুঃস্বপ্নের মত মনে হচ্ছে তাদের | দর্শকদের মধ্যে ও চরম হতাশা | কিছুতেই মেনে নিতে পারছে না তারা | কাজ বাদ দিয়ে শুধু দেশের টানে দেশের ক্রিকেট দলকে সমর্থন করতে মাঠে এসেছে | এ কি মেনে নাওয়া যায়?

এরই মধ্যে বৃষ্টি থেমে গেল | আকাশে সূর্য উকি ঝুকি মারা শুরু করেছে | কিন্তু ক্ষতি যা হওয়ার তা এর মধ্যে গেছে | এই মাঠে তো খেলা সম্ভব নয় | মাঠ শুকানোর কোনো ব্যবস্থা ও নাই এখানে | আম্পায়ার আর ম্যাচ রেফারী নিজেদের মধ্যে পরামর্শ করছেন | এর মধ্যে একটা অদভুত ঘটনা ঘটলো | হঠাত দেখা গেল কয়েকজন দর্শক খালি গা হয়ে নিজের গায়ের জামা দিয়ে মাঠ শুকাতে নেমে গেছে | মুহুর্তের মধ্যে দশ, দশ থেকে বিশ, বিশ থেকে চল্লিশ এ ভাবে একে একে সব বাংলাদেশী দর্শক গায়ের জামা খুলে মাঠে নেমে পড়ল | তাদের দেখে বাংলাদেশে দলের খেলোয়ার কর্মকতারাও তোয়ালে নিয়ে মাঠে নেমে পড়লেন | আসে পাশের ফ্যাক্টরি গুলিতে দ্রুত সংবাদ ছড়িয়ে পড়ল | অবাক হয়ে আই সি সি র আয়োজক, কর্মকর্তা কর্মচারী দেখল কোথা থেকে শয়ে শয়ে বাংলাদেশী শ্রমিক বালতি, বিছানার
চাদর তোয়ালে নিয়ে মাঠে নেমে পড়েছে| কি দ্রুতই না তারা আউটার ফিল্ড থেকে পানি সরিয়ে ফলেছে | শুধু তাই না তোয়ালে, বিছানার চাদর ইত্যাদি দিয়ে মাঠ থেকে পানি শুষে শুকনা করে ফলেছে | কি অপূর্ব টিম ওয়ার্ক |এতজন মানুষের ঐকান্তিক চেষ্ঠা কি কখনো বিফলে যেতে পারে? সূর্য ও যেন এদের টিম ওয়ার্ক দেখে খুশি মনে হেসে উঠলো |

এক ঘন্টা পর দুচোখ ভরা বিস্বয় নিয়ে দুই আম্পায়ার, মকবুল জাফর (কেনিয়া), আয়ান মেসি (ইংল্যান্ড) মাঠ প্রদর্শনে আসলেন এবং খেলা শুরু করার ঘোষণা দিলেন | Duckworth-Lewis পদ্ধতিতে খেলায় জেতার জন্য ৩৩ ওভারে বাংলাদেশকে ১৪১ রান করতে হবে| হাজার খানেক বাংলাদেশী দর্শকের আনন্দ চিত্কারে কুয়ালা লামপুর রাবার রিসার্চ ইন্সটিটিউট মাঠ কেপে কেপে উঠলো | এই মাঠের ইতিহাসে কোনদিন কোনো খেলাতে এত দর্শক সমাগম কখনো হয়নি |

না, আকরাম বাহিনী এই দর্শকদের হতাস করেন নি | যদিও শুরু টা ভালো হয়নি বাংলাদেশ দলের | ১৫ রানে ৪ উইকেট হারিয়ে অনেকটা বিপদেই পরেছিল বাংলাদেশ দল | আকরামের ৬৮ আর নান্নুর ২২ দলকে ৩ উইকেটের এক বিজয় এনে দেয় |

পরদিন New Stratis Times পত্রিকার খেলার পাতায় বড় করে বাংলাদেশ শ্রমিকদের মাঠ শুকানোর ছবি ছাপিয়ে বাংলাদেশ দলের বিজয়ের খবর প্রকাশ করে, যার হেডলাইন ছিল অনেকটা এরকম "বাংলাদেশী শ্রমিকরা বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় ছিনিয়ে আনলো"


সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×