somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউসি এখন বিশ্বের ২য় সেরা মোবাইল ইন্টারনেট ব্রাউজার

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নতুন মাইলফলক অর্জন করেছে বিশ্বের অন্যতম মোবাইল ইন্টারনেট ব্রাউজার ইউসি। ইউসি ওয়েব কোম্পানির তৈরি আলিবাবা গ্রুপের এই পণ্যটি এখন বিশ্বের ২য় জনপ্রিয় মোবাইল ইন্টারনেট ব্রাউজার। স্বাধীন ওয়েব ট্রাফিক বিশ্লেষণ স্ট্যাটকাউন্টার এর তথ্যানুযায়ী গ্লোবাল মার্কেটের ১৭.৪২% শেয়ার নিয়ে ইউসি এ অবস্থান অর্জন করেছে। গত অক্টোবরে এশিয়ার ২য় জনবহুল দেশ ভারতে অর্ধেকেরও বেশি (৫৪.৪২%) এবং ৩য় জনবহুল দেশ ইন্দোনেশিয়ায় ৪৯.০৫% মোবাইল মার্কেট শেয়ার অর্জন করেছিলো ব্রাউজারটি। দেশ দু'টিতে ইন্টারনেটে সংযুক্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।



দ্রুত গতির ইন্টারনেট সেবা এবং খুব সহজে লোকাল তথ্য ও সেবা পাওয়াই মূলত ইউসি ব্রাউজারের জনপ্রিয়তার প্রধান কারণ হিসেবে ধরছেন বিশেষজ্ঞরা। আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপের প্রধান ইয়্যু উংফু বলেন, "ইউসি ব্রাউজারের ওয়ান স্টপ সার্ভিস, সহজলভ্যতা এবং বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মোবাইল লাইফস্টাইলকে নতুন রুপ দেওয়ার মাধ্যেমেই ইউসি বিশ্বের প্রধান দুটি জনপ্রিয় মোবাইল ব্রাউজারের একটি হয়েছে। তিনি আরোও বলেন ভবিষ্যতে আরোও বিশেষ কিছু স্থানীয়করণ এবং নিজস্বকরণ সেবার মাধ্যমে নতুন ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর যাত্রা অব্যাহত থাকবে।

সারা বিশ্বের সর্বমোট জনসংখ্যার এক তৃতীয়াংশ বাস করে চীন, ভারত এবং ইন্দোনেশিয়ায়। এ তিনটি দেশের উঠতি মার্কেটের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্য দু'টি দেশ বাংলাদেশ এবং পাকিস্তানেও আশাব্যঞ্জক হারে ইউসি ব্রাউজারের ব্যবহারকারী বেড়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন ১০০ জন ইন্টারনেট ব্যবহারকারীর ২৫ জন ইউসি ব্রাউজার ব্যবহার করেন।



এ অর্জন উপলক্ষে নিউইয়র্কের টাইমস স্কয়ারে ইউসি একটি উদযাপনের আয়োজন করে। যেখানে একটি বড় পর্দায় দেখা যায় ইউসি ব্রাউজার বলছে 'Hi, Chrome"

ইউসি ব্রাউজারের বিশেষ ক্ষমতা হলো ক্লাউডভিত্তিক ব্রাউজিং সিস্টেম, যা সর্বোচ্চ ৬০% পর্যন্ত ইন্টারনেট সাশ্রয় করতে পারে। এছাড়াও ওয়েব পেইজ কম্প্রেস করে দ্রুত পেইজ লোডিং, স্থানীয় কন্টেন্ট এর মাধ্যমে দ্রুততর সেবা এবং ফাস্টার ডাউনলোড স্পিড এর অন্যতম বৈশিষ্ট্য। গত ডিসেম্বরে ইউসি ব্রাউজার ১০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক অর্জন করে ফেসবুক, টুইটার, ইউটিউবের পাশাপাশি এলিট গ্রুপ অফ অ্যাপস এ স্থান করে নেয়।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×