somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"যারা শিবির করে"

০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাফর ইকবাল স্যারের একটা লেখা ছাপাল প্রথম আলো । সাধাসিদে কথা। লিখাটি সকালে একবার পড়লাম। এখন আবার লিঙ্কটা খুললাম শুধু দেখার জন্যে সাধারন জনগন কি মন্তব্য করে।

সবগুলো মন্তব্যের অবস্থা দেখে মনে হয়নাই এগুলো সাধারন মানুষের মন্তব্য। সবচেয়ে বড় কারণ, লেখাটা সাধারন মানুষের জন্যেই লেখানা। লেখক বলেই দিয়েছেন, "যারা শিবির করে"। আমি শিবির করিনা, আমিতো পড়েছি। তাহলে যে লেখা কোনও নির্দিষ্ট গুষ্ঠিকে নিয়ে লেখা।
সবচেয়ে বড় কারণ, লেখাটা সাধারন মানুষের জন্যেই লেখানা। লেখক বলেই দিয়েছেন, "যারা শিবির করে"। আমি ছাত্র শিবির / দল / লীগ কোনটাই করিনা, আমিতো পড়েছি। তাহলে যে লেখা কোনও নির্দিষ্ট গুষ্ঠিকে নিয়ে লেখা, তা কেন একটা পাবলিক প্লেস এ রাখা হবে? ধরলাম সবার জন্যেই লিখা। তাহলে সবাই মন্তব্য করবে। সেই মন্তব্য কেন ছাপা হবেনা? আমাদের সবারই দেখার অধিকার আছে, সাধারন আমজনতা কি বলতে চায়? কিন্তু একটা বিশেষ গুষ্ঠিকে খুশি করার জন্যে লিখলেন, আবার সেই বিশেষ গুষ্টি যদি বিশেষ মন্তব্য করেন তাহলে ছাপা হবে। অন্যথায় মুছে দিবে এমন তো হওয়ার কথা নয়। আজকে জামাত কিন্তু একটা রাজনৈতিক দল যারা বিগত সরকারে ক্ষমতায় ও ছিল। আপনাদের এই লিখাগুলো এতদিন কোথায় ছিল? আমরা স্বাধীন দেশ। আমাদের মনে মুক্তিযুদ্ধের চেতনা আছে। থাকা উচিৎ এবং থাকতে হবে। কিন্তু যারা উপরে উপরে সেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে, আর নিচে দিয়ে দুর্নীতির শীর্ষে পোঁছে যাবেন, তাদেরকে তো আমরা অন্ধের মত বলতে পারিনা কিংবা তাদেরকেও সমর্থন দিয়ে যেতে পারিনা। বিবিকের কাছে দায়বদ্ধ। কারণ দেশের বড় বড় দুর্নীতির সাথে এখন কারা জড়িত? কারা নিজেদের স্বার্থের জন্যে যুদ্ধ অপরাধীদের বিচারে বিলম্ব করছে কিংবা নানা রকম তালা বাহানা করছে? এমনিতেই এই অপরাধের শাস্তি যে কি ভয়ঙ্কর হওয়া উচিৎ যাতে ভবিষ্যতে আর কেউ যুদ্ধ-অপরাধ কেন, কোনও অপরাধই যেন না করতে পারে সে ব্যাবস্থা করতে হবে।


শেষ করব আর একটা মন্তব্য দিয়ে , “ধন্যবাদ স্যার। খুব ভালো লিখেছেন। কিন্তু এবার আওয়ামী ছাত্রলীগের কথা কিছু লিখেন। আগামীকাল আপনার ছাত্রলীগ সম্পর্কে লেখার জন্য অপেক্ষা করব। আশা করি আপনার কলমে কালি থাকবে।”।


স্যার একজন শিক্ষক। দেশ বরেন্য শ্রদ্ধা ভাজন ব্যাক্তিত্ব। তার কাছ থেকে সবাই শিখতে চায়। আমরাও শিখতে চাই। কিন্তু স্যারের লেখাটা একচেটিয়া হয়ে গেছে। স্যারকে অনুরোধ করব, অন্যদল গুলো নিয়েও কিছু লিখেন। কারণ, আমরা সাধারন জনগন আসলে কিছুই বুঝিনা। তাহলে একটু তুলনা করতে আমাদের সুবিধা হত। কেননা, এই রাজনৈতিকরাই আমাদের দেশ চালাবে। কিংবা সাধারণদের মধ্য থেকে কেউ না কেউ এদেশের দায়িত্ব নিবেন। আশা করি স্যার ক্রমান্বয়ে সব দল গুলো নিয়ে তার সুচিন্তিত মতামত দিবেন।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×