যে উল্কাটি ঝ’রে গেল কিছু আগে বিরান মাঠের ওপারে
আমি সে উল্কার দীপ্ত বক্ষপৃষ্ঠায় ঝটিতি চোখের দৃষ্টিতে
লিখে দিয়েছি তার নাম;
সে ভাল থাক।
মহাকাশচ্যুত উল্কার মতো একদিন তার হৃদয়ের পতন ঘটেছিল-
বিমূঢ় বিশ্রম্ভে!
বিষ্ময়ে বাকরুদ্ধ সমতট!
আমি সে হৃদয় পতনের শব্দ শুনেছি;
চারিপাশে হৃদয় পতনের শব্দ শুনে শুনে আরো
হৃদয়ের ক্ষত বেড়ে গেছে এতো; কি ক’রে যে করি নিরাময়,
কি ক’রে করি হৃদয়ের সুনিবিড় বিনিময়!
শহরে, শহরতলীতে, উপকূলে, গ্রামে
কেবল হৃদয় পতনের শব্দ হয়!
প্রতিদিন যতো হৃদয়ের পতন হয়
হয় কি শোভন হৃদয়ের বুনিয়াদ ততো!
হয় না; কেবল ক্ষত বেড়ে যায়
নিবিড় সমতট-নীরবেই চৌপাট হ’য়ে যায়।
ঢাকা।
২৫.১০.২০১৩
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


