পৃথিবীর ডানায় আবাস গড়েছে এক অলৌকিক শকুন
এখন আর মানবাধিকারের জন্ম হয় না
পৃথিবীর গর্ভে।
মানবাধিকারের ভ্রণ ভূমিষ্ট হবার আগেই
অলৌকিক শকুন সেরে নেয়
পৈশাচিক আহার!
পৃথিবীর জরায়ুর দোষক্ষালনে
অলৌকিক শকুনের বিনাশে
প্রতিদিন খুন হয় গুচ্ছ গুচ্ছ রক্তজবা!
আহা! কতো না যাতনায়, রাত্রির ব্যথায়-কাতরতায়
রক্তজবা ফোঁটে রক্তাভ শিশির ফুঁড়ে!
নিহত রক্তজবার রক্তে ভেসে যায় পৃথিবীর বুক,
অলৌকিক শকুন রক্ত পানে মদিরার তৃষ্ণা মেটায়!
পৃথিবীর ডানায় আবাস গড়েছে এক অলৌকিক শকুন
এখন আর মানবাধিকারের জন্ম হয় না
পৃথিবীর গর্ভে।
ঢাকা।
০৩ আগস্ট, ২০১৪।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




