ও মাটি,
যে বুকে ধারণ করো এতো আর্দ্রতা
পাখির ঠোঁট থেকে বীজ পড়লেও ফলাও শস্যদানা,
রাশি রাশি সোনালি ধান ফলাও তুমি
ফলাও বৃক্ষ-লতা, বুকের কন্দর থেকে তুলে দাও তৃষ্ণার জল;
যে বুকের অগণিত বাসিন্দাদের অন্তরে-বাহিরে ভীষণ আদর বোলাও
সে বুকেতেই কী করে তুমি অমন নিষ্ঠুর ঘাতক ফলাও?
৩.০৪.১৫
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




