আমি যদি সরস্বতীর চোখে চোখ রাখি
কাঁধে রাখি মাথা, তার শরীরের গন্ধে হই মাতোয়ারা
নির্জনে বসে কাটাই কিছক্ষণ দুজনে
গোধূলির জোড়া ধবল বকের নীড়ে ফেরা দেখি....
তাতে তোমার কী হে ধর্মভীরু?
সরস্বতীরও তো শরীর আছে, মন আছে
আছে ক্ষুধা-তৃষ্ণা, কামনা-বাসনা।
তার সাথে কার কী সম্পর্ক হবে
তা তোমাকে ঠিক করে দেবার লাইসেন্স কে দিয়েছে?
হলো-ই বা সে তোমার দেবী
ভুলে যাও কেন, যে তোমার মাতা
সেও তো কারো স্ত্রী কিংবা প্রিয়তমা!
০৫.০৪.১৫
উৎসর্গ: চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




